মে ১৮, ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ণ

মেসি ম্যাজিকে মায়ামির ঐতিহাসিক জয়

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক :

ফুটবল মাঠে আরও একবার জাদু দেখালেন লিওনেল মেসি। আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলারের নৈপুণ্যে মেজর লিগ সকারে (এমএলএসে) পোর্টল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে ইন্টার মায়ামি। এক গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন মেসি।

নিজেদের নতুন ন্যু স্টেডিয়ামে এমএলএসে পাঁচবারের প্রচেষ্টায় প্রথম জয় মায়ামির। আগের চার ম্যাচের তিনটি হয়েছিল ড্র, আরেক ম্যাচে ওরল্যান্ড সিটির কাছে ৪-৩ গোলে হেরেছিল মেসি-সুয়ারেজরা।

মেসি জাদুতে নিজেদের স্টেডিয়ামে প্রথম জয় মায়ামির

রোববার (১৭ মে) ম্যাচের ৩১ মিনিটে তেলাস্কোর অ্যাসিস্টে মায়ামিকে এগিয়ে নেন মেসি। ৪২তম মিনিটে জার্মান ব্রেতেরামেকে বাড়ানো মেসির পাসের আগে তৈরি হয়েছিল জাদুকরী মুহূর্ত। কয়েকজনকে ড্রিবলে বোকা বানিয়ে ডিবক্সে তার নিখুঁত পাসে লক্ষ্যভেদ করেন ব্রেতারেমে।

এই জয়ে ইস্টার্ন কনফারেন্সে যৌথভাবে শীর্ষে মায়ামি। ১৪ম্যাচে তাদের পয়েন্ট ২৮। এক ম্যাচ কম খেলা ন্যাশভিলের পয়েন্টও ২৮।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ