মার্চ ১, ২০২৬ ৫:১১ পূর্বাহ্ণ

মিতসুই অ্যান্ড কোম্পানী (এশিয়া প্যাসিফিক) এসি আই লজিস্টিকস(স্বপ্ন)-এর সাথে স্ট্র্যাটেজিক পার্টনারশীপ চুক্তি সম্পন্ন করল

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক

জাপানের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং লিমিটেড, এসি আই লজিস্টিকস (স্বপ্ন)-এর সাথে পার্টনার হতে সম্মত হয়েছে । সমস্ত আইনগত অনুমোদন সাপেক্ষে মিতসুই এর সাবসিডিয়ারি প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং (এশিয়া প্যাসিফিক) প্রাইভেট লিমিটেড বৈদেশিক মুদ্রায় নির্ধারিত রুপান্তরযোগ্য ঋণ সুবিধা এসি আই লজিস্টিকসকে প্রদান করবে । এই পার্টনারশীপ একটি কাঠামোবদ্ধ রুপান্তরযোগ্য ঋণ সুবিধার মাধ্যমে বাস্তবায়িত হবে।

এসি আই লজিস্টিকস, এসি আই লিমিটেড এর একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান, যার অধীনে বাংলাদেশের সর্ববৃহৎ রিটেইল চেইন “স্বপ্ন” পরিচালিত হয় । সারাদেশে স্বপ্নের এখন ৮৩৫টিরও বেশি আউটলেট আছে।

২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিকেল ৪টায় এসিআই সেন্টারে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন -এসিআই পিএলসি-এর চেয়ারম্যান জনাব এম. আনিস উদ্ দৌলা; ম্যানেজিং ডিরেক্টর ড. আরিফ দৌলা; এসিআই লজিস্টিকস লি: এর ম্যানেজিং ডিরেক্টর জনাব সাব্বির হাসান নাসির ; মিৎসুই অ্যান্ড কো. (এশিয়া প্যাসিফিক) প্রা: লিমিটেডের কনজিউমার সেন্ট্রিক বিজনেস ডেভেলপমেন্ট ইউনিটের চিফ অপারেটিং অফিসার জনাব কজুহাইডে নাকাজো (Mr Kazuhide Nakajo); এবং এসিআই ও মিৎসুই উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্দ্ধতন কর্মকমর্তাবৃন্দ।

মিতসুই অ্যান্ড কোম্পানী জাপানের অন্যতম প্রতিষ্ঠিত বহুজাতিক প্রতিষ্ঠানের একটি । এই মাল্টিন্যাশনাল কোম্পানী সারা বিশ্বে ৬০টিরও বেশি দেশে বিনিয়োগের পাশাপাশি গভীর কারিগরি জ্ঞান, বৈশ্বিক সোর্সিং দক্ষতা ও বিস্তৃত শিল্পখাতের অভিজ্ঞতা নিয়ে এসেছে।

মিতসুই এশিয়া প্যাসিফিক এসি আই লজিস্টিকস এর সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্য্যপূর্ণ পার্টনারশীপ তৈরী করেছে এবং মিতসুই এসি আই লজিস্টিকস এর ভবিষৎ স্ট্র্যাটেজিক ম্যানডেট অর্জন করতে এ প্রতিষ্ঠান সাহায্য করে যাবে ।

বাংলাদেশের আধুনিক রিটেইলে স্বপ্নের নেতৃস্থানীয় ভূমিকা, বিগত সময়ে স্বপ্নের বিস্তার ও বিস্তৃতি, স্বপ্নের পরিচালন দক্ষতা, ক্রেতাসাধারণকে উন্নতর শপিং অভিজ্ঞতা ও সঠিক মানের পণ্য সরবরাহ স্বপ্নের দক্ষতাকে মিতসুই পর্যবেক্ষণ করে গভীর আস্থা প্রকাশ করেছে ।

স্বপ্নের পরিচালনা শ্রেষ্ঠত্ব, গর্ভনেন্স, সাপ্লাই চেইন অপটিমাইজেশন ও সাসটেইনেবিলিটিতে ভবিষ্যতে মিতসুই স্বপ্নের সাথে নিবিড়ভাবে কাজ করবে ।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ