এপ্রিল ২৪, ২০২৬ ৬:২৭ অপরাহ্ণ

মানিকগঞ্জে দুই তেল ব্যবসায়ীকে পৌনে দুই লাখ টাকা জরিমানা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক :

মানিকগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুদ ও অতিরিক্ত দামে ডিজেল বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার দুপুরে পৌরসভার হিজুলি ও সদর উপজেলার রাজিবপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হিজুলি বাজারের রিশাদ এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। এসময় মালিক জানান তাদের কাছে কোনো তেল নেই। পরে তার গোডাউন ও বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা ১৪০ লিটার পেট্রোল পাওয়া যায়। চোখ এড়াতে গ্যালনে করে বাড়ির ভুট্টার বস্তায় তেল লুকিয়ে রাখা হয়েছিল। অবৈধভাবে এই তেল মজুদের দায়ে রিশাদ এন্টারপ্রাইজকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পৃথক অভিযানে সদর উপজেলার মিলন এন্টারপ্রাইজকে অতিরিক্ত দামে ডিজেল বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। তেলের বাজার স্বাভাবিক রাখতে এবং অবৈধ মজুদ ঠেকাতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান আসাদুজ্জামান রুমেল।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ