অক্টোবর ১২, ২০২৬ ১২:০৫ পূর্বাহ্ণ

প্রেম নাকি ভালোবাসার অভিনয়? মিলিয়ে নিন এই ৩টি লক্ষণ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

লাইফষ্টাইল ডেস্ক,অমৃতালোক :

প্রেম সবসময় নিঃস্বার্থ হয় না। অনেক সময় সার্বক্ষণিক পাশে থাকা মানুষটির আড়ালেও লুকিয়ে থাকতে পারে কোনো গোপন সুবিধা বা সামাজিক মর্যাদার লোভ। কিন্তু সঙ্গীর মনে আসলে কী চলছে, তা বোঝার উপায় কী? সম্পর্কের এই সূক্ষ্ম সমীকরণ ও সঙ্গীর আসল রূপ চেনার ৩টি কার্যকর পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাক যেগুলোর মাধ্যমে কিছুটা হলেও আঁচ করতে পারবেন আপনার জীবন সঙ্গীর সম্পর্কে।

১. সম্পর্কে থাকলে দু’জনই একে অপরের ঘনিষ্ঠদের সঙ্গে পরিচিত হবেন, তা খুবই স্বাভাবিক। প্রিয়জনদের কাছে সঙ্গী আপনাকে কীভাবে পরিচয় করাচ্ছে, এটা লক্ষ্য করুন। পরিচয়ের মূল কেন্দ্রবিন্দুতে সে যদি আপনার পরিচিতি, পদমর্যাদা, আর্থিক অবস্থার কথাই জানায়, তাহলে নিশ্চিত হয়ে যান সে আপনাকে ভালোবাসে না।

২. আপনার সঙ্গে সম্পর্কের বিষয়টা নিয়ে প্রকাশ্যে যতটা মাতামাতি করে, একান্তে কি ছবিটা একেবারেই বদলে যায়? ব্যক্তিগত স্তরে আপনার নিজেকে কি তার কাছে গুরুত্বহীন মনে হয়? সম্পর্কের উষ্ণতা যদি বাইরের মানুষকে দেখানোর জন্য হয়ে থাকে তাহলে তা একেবারেই ভালোবাসা নয়।

৩. সঙ্গীর প্রতি গর্ববোধ করা ভালো। তবে সঙ্গীর কাছে যখন আপনার মূল্য আপনার দেওয়া সামাজিক মর্যাদা, সুযোগ-সুবিধা বা ভাবমূর্তির উপর নির্ভরশীল হয়ে যায় তখন তা সমস্যার। আপনার সামাজিক মর্যাদা কোনো কারণে ক্ষুণ্ন হলেই যদি সঙ্গীর আগ্রহ কমে যায়, তাহলে নিশ্চিত হয়ে যান, কেবল স্বার্থের জন্যই সে আপনার সঙ্গে রয়েছে। এই ধরনের সম্পর্কে আটকে পড়েছেন বুঝলে দ্রুতই নিজেকে সরিয়ে নিন। অন্যথায় প্রবল ধাক্কা খেতে পারেন।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ