মার্চ ১, ২০২৬ ১২:৫৭ অপরাহ্ণ

ইবাদত ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে পালিত হল পবিত্র শবে বরাত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
সংগৃহীত ছবি

নিউজ ডেস্ক,অমৃতালোক :

পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাত। শাবান মাসের এ মধ্যরাত মুসলমানদের কাছে আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার এক মহিমান্বিত রাত।

হাদিস শরিফে বর্ণিত রয়েছে, এ রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দেন। এর ফলে গুনাহ মাফের সুযোগ পান অসংখ্য মানুষ।

লাইলাতুল বরাত পালন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-নাত, ওয়াজ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাগরিবের নামাজের পর বায়তুল মোকাররমে লাইলাতুল বরাতের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। বাদ এশা আবারও ধর্মীয় আলোচনার পর অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত। ব্যক্তি, জাতি ও দেশের সুখ-সমৃদ্ধি এবং গুনাহ মাফের জন্য মোনাজাতে বিশেষ দোয়া করা হয়।

মোনাজাত শেষে মুসল্লিরা জানান, তারা নিজের ও পরিবারের গুনাহ মাফ এবং দেশের সুখ-শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করেছেন। এ রাতে নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির ও তওবার মাধ্যমে আল্লাহর নৈকট্য কামনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ