নিজস্ব প্রতিবেদক,অমৃতালোকঃ
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি―র নির্দেশনায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের যানজট নিরসন এবং যাত্রীসেবা নিশ্চিত করতে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ ২টি টিম নিয়ে এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্ট এবং টোল প্লাজাগুলো পরিদর্শন করেন। দুই টিমের মধ্যে ১টি তেজগাঁও প্রান্তে এবং অপরটি বিমানবন্দর এলাকা পরিদর্শন করে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো: মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
পরিদর্শনকালে সেতু সচিব মোহাম্মদ আবদুর রউফ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে অত্যন্ত আন্তরিক। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে করা হয়েছে নগরবাসীর সময় বাঁচাতে। এখানে কোনো ধরনের অব্যবস্থাপনা বা দীর্ঘ যানজট মেনে নেওয়া হবে না। আমরা সেবার মান উন্নয়নে নিয়মিত তদারকি অব্যাহত রাখব।’
পরিদর্শনের সময় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) ও অতিরিক্ত সচিব আলতাফ হোসেন সেখ, পরিচালক (ওএন্ডএম) ও প্রধান প্রকৌশলী কাজী মো: ফেরদাউস, প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার, অতিরিক্ত পরিচালক (পিএন্ডডি) মো: ওয়ালীউল হাসান এবং ফাস্ট ঢাকা এলিভেটেড কোম্পানির ঊর্ধ্বতন প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।








