মার্চ ২৯, ২০২৬ ২:৩৮ পূর্বাহ্ণ

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারতের অনন্য পাঁচ রেকর্ড

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
সংগৃহীত ছবি

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক:

নিউজিল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নিজের ঘরেই রাখল ভারত। রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কিউইদের ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সূর্যকুমার যাদবের দল। শিরোপা জয়ের পাশাপাশি এই আসরে ভারত এমন পাঁচটি বড় রেকর্ড গড়েছে, যা ক্রিকেট ইতিহাসে আগে কখনো দেখা যায়নি।

ভারতের গড়া সেই পাঁচটি উল্লেখযোগ্য রেকর্ড নিচে তুলে ধরা হলো:

১. তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়: বিশ্বের প্রথম দল হিসেবে তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের ইতিহাস গড়ল ভারত। ২০০৭ সালে উদ্বোধনী আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর ২০২৪ সালে দ্বিতীয় এবং ২০২৬ সালে তৃতীয় শিরোপা জিতল তারা। এর আগে ইংল্যান্ড (২০১০ ও ২০২২) এবং ওয়েস্ট ইন্ডিজ (২০১২ ও ২০১৬) দুইবার করে এই শিরোপা জিতেছিল।

২. টানা দুই আসরে চ্যাম্পিয়ন: টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এর আগে কোনো দলই টানা দুই আসরে শিরোপা ধরে রাখতে পারেনি। ভারতই প্রথম দল হিসেবে এই কীর্তি গড়ল। ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার ২০২৬ সালেও অপরাজিত থেকে মুকুট ধরে রাখল ‘ম্যান ইন ব্লু’রা।

৩. আয়োজক হিসেবে প্রথম শিরোপা: ঘরের মাটিতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার প্রথম রেকর্ডটি এখন ভারতের দখলে। এর আগে কোনো আয়োজক দেশ নিজেদের মাটিতে এই শিরোপা জিততে পারেনি। ২০১২ সালে শ্রীলঙ্কা ঘরের মাঠে ফাইনালে উঠলেও শিরোপা ছোঁয়া হয়নি তাদের।

৪. এশীয় দল হিসেবে সর্বোচ্চ বিশ্বকাপ: ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে এখন পাঁচটি বিশ্বকাপ জেতা প্রথম এশীয় দল ভারত। তাদের ঝুলিতে রয়েছে দুটি ওয়ানডে বিশ্বকাপ (১৯৮৩ ও ২০১১) এবং তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। যদিও বিশ্ব ক্রিকেটে সাতটি বিশ্বকাপ জিতে সবার উপরে রয়েছে অস্ট্রেলিয়া।

৫. টানা তিন বছরে তিনটি আইসিসি ট্রফি: আইসিসির ইতিহাসে প্রথম দল হিসেবে টানা তিন বছরে তিনটি বড় ট্রফি জেতার অনন্য নজির গড়ল ভারত। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৬ সালে আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে বিশ্ব ক্রিকেটে নিজেদের একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে তারা।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ