এপ্রিল ২৪, ২০২৬ ১০:০৩ অপরাহ্ণ

ছয় ম্যাচ পর জয়ের দেখা পেল কলকাতা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে নিজেদের প্রথম ছয় ম্যাচে জয়ের দেখা পায়নি কলকাতা নাইট রাইডার্স। অবশেষে সপ্তম ম্যাচে এসে প্রথম জয়ের মুখ দেখল তারা। রবিবার দিনের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৪ উইকেটে হারিয়েছে শাহরুখ খানের দল।

ম্যাচের শুরুতে বাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৫ রান তোলে রাজস্থান। জবাবে ৪ উইকেট ও ২ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় কলকাতা।

রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি কলকাতার। পাওয়ার প্লেতেই তিনটি উইকেট হারায় তারা। কিন্তু ক্রিজে খুঁটি গেড়ে ব্যাট করতে থাকেন রিংকু সিং। শেষ পর্যন্ত তাকে সঙ্গ দেন অনুকুল রায়। নিজেদের ব্যাটিং দৃঢ়তায় জয় নিয়েই মাঠ ছাড়েন এই দুই ব্যাটার। ফিফটি পূরণের পর ৫৩ রানে অপরাজিত থাকেন রিংকু। আর ২৯ রানে অপরাজিত থাকেন অনুকুল। এছাড়া ক্যামেরন গ্রিন ২৭ রান করেন। আর ১০ রান করে আসে রঘুবংশী ও রমনদীপের ব্যাট থেকে।

এর আগে শুরুতে ব্যাটিংয়ে নেমে দলকে ভালো সূচনা এনে দেন রাজস্থানের দুই ওপেনার জওশাওয়াল ও সুর্যবংশী। উদ্বোধনী জুটিতে আসে ৮১ রান। মাত্র ২৮ বলে ৪৬ রান করে আউট হন বৈভব সূর্যবংশী। আর ২৯ বলে ৩৯ রান করে ফেরেন জসশ্বী জয়সওয়াল।

এই দুই ব্যাটার আউট হওয়ার পর ব্যাট হাতে দাঁড়াতেই পারেননি রাজস্থানের ব্যাটারা। শেষ নয়জন ব্যাটারের মধ্যে দশের কোটা পার করতে পেরেছেন কেবল দুজন ব্যাটার। রিয়ান পরাগ ১২ ও শিমরন হেটমায়ার ১৫ রান করেন।

কলকাতার হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী ও কার্তিক তিয়াগী। সুনিল নারিন নেন দুটি উইকেট।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ