অক্টোবর ১১, ২০২৬ ১০:৩৪ অপরাহ্ণ

উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

মোঃ সো‌য়েব মেজবাহউদ্দিন, অমৃতালোক:

অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন (AWF) এর উদ্যোগে ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ (বৃহস্পতিবার ৮ অক্টোবর) সাফিউদ্দীন শিল্পালয়, ধানমন্ডি, ঢাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এ আয়োজনের মাধ্যমে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিক্ষার্থীদের সৃজনশীলতা, কল্পনাশক্তি ও নিজস্ব দৃষ্টিভঙ্গি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের প্রখ্যাত শিল্পী, কার্টুনিস্ট ও একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক রফিকুন নবী রনবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ নজরুল ইসলাম FCA, গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর, রানার গ্রুপ এবং CEO, রানার অটোমোবাইলস পিএলসি।
প্রতিপাদ্যে আয়োজিত তিন দিনব্যাপী প্রদর্শনীতে কানন: স্কুল অব অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর শিক্ষার্থীদের সৃষ্ট বৈচিত্র্যময় শিল্পকর্ম প্রদর্শিত হয়। ৮ থেকে ১০ অক্টোবর প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. রওনাক হাফিজ, প্রতিষ্ঠাতা চেয়ারপারসন ও প্রধান উপদেষ্টা, AWF এবং অধ্যক্ষ, কানন; প্রফেসর ডা. শারমিন ইয়াসমিন, চেয়ারপারসন, AWF; এবং স্থপতি আনিকা তাবাসসুম, ভাইস চেয়ারপারসন, AWF ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ, কানন-এছাড়াও ছিলেন বিশিষ্ট অতিথি, অভিভাবক, শুভানুধ্যায়ী, শিক্ষক ও কর্মীবৃন্দ।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ