মার্চ ২৮, ২০২৬ ৭:০৬ অপরাহ্ণ

অ্যাপভিত্তিক পার্কিং সেবা ‘ইয়েস পার্কিং’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
ছবি-অনলাইন

টেক ডেস্ক, অমৃতালোকঃ
বাংলাদেশ সামরিক জাদুঘরে দর্শনার্থীদের যাতায়াত ও গাড়ি পার্কিং আরো সহজ করতে চালু হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ইয়েস পার্কিং’। অ্যাপভিত্তিক পার্কিং সেবাটি রবিবার (৮ মার্চ) থেকে জাদুঘর প্রাঙ্গণে কার্যক্রম শুরু করেছে। এটি ব্যবহার করে অ্যাপ থেকেই দর্শনার্থীরা পার্কিং বুক করা, পার্কিংয়ের জায়গা খুঁজে বের করা এবং পার্কিং ফি পরিশোধ করতে পারবে। পার্কিং লটে গাড়ির সংখ্যা ও খালি পার্কিং স্পটের তথ্য অ্যাপে রিয়েল টাইমে আপডেট পাওয়া যাবে।

অ্যাপের মধ্যে নেভিগেশন ফিচার থাকায় পার্কিং অ্যাপভিত্তিক পার্কিং সেবা ‘ইয়েস পার্কিং’প্রক্রিয়া সুশৃঙ্খল ও সহজে সম্পন্ন করতে পারবে ব্যবহারকারীরা। জাদুঘর দর্শনার্থীদের পাশাপাশি অন্যরাও এই অ্যাপের মাধ্যমে জাদুঘরের পার্কিংয়ে গাড়ি বা মোটরসাইকেল রাখতে পারবে। বি-ট্র্যাক সলিউশনস লিমিটেডের সিইও মোহাম্মদ তানভীর সিদ্দিকী বলেন, এই উদ্যোগ স্মার্ট ব্যবস্থাপনার মাধ্যমে দর্শনার্থীদের অভিজ্ঞতা উন্নত করবে এবং ঢাকায় প্রযুক্তিনির্ভর নগর সেবা সম্প্রসারণে ভূমিকা রাখবে।
প্রতি সপ্তাহে বৃহস্পতিবার থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত চালু থাকবে পার্কিং সেবা।

শুক্রবারের সময়সূচি দুপুর ২:৩০টা থেকে রাত ১০টা পর্যন্ত। সাপ্তাহিক বন্ধ বুধবার। পার্কিং চার্জ নির্ধারণ করা হয়েছে বাইকের জন্য ৩০ টাকা, সিডানের জন্য ৫০ টাকা এবং বড় যানবাহনের জন্য ১০০ টাকা।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ