নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির নিজস্ব ইচ্ছা: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : আগামী নির্বাচনে জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘জাতীয় পার্টির ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট, তারা যদি ইলেকশন করতে চায়, সেটা তাদের ইচ্ছা।’ শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মাগুরা সরকারি মডেল স্কুল মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রেস সচিব বলেন, ‘জাতীয় পার্টি […]
খালেদা জিয়াকে লন্ডন নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স

বিশেষ প্রতিনিধি,অমৃতালোক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যেতে জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে। আগামীকাল শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৫টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এয়ার অ্যাম্বুলেন্সটি। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকায় কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান আসাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘কাতার সরকার একটি […]
আবারও সংশোধন হচ্ছে আরপিও

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এবং আচরণ বিধিতে আরেক দফা সংশোধনী আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (০৩ ডিসেম্বর) ইসি সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গণভোটের কারণে আরপিও-তে আবার সংশোধনী আনতে হচ্ছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠবে। যে বিষয়ে সংশোধনী আনা হচ্ছে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এর […]
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ

আদালত প্রতিবেদক,অমৃতালোক : সুপ্রিম কোর্টের রেফারেন্সের আলোকে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রিটকারীর লিভ টু আপিল খারিজ […]
ইরানে বড় স্বর্ণভাণ্ডার আবিষ্কারের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক,অমৃতালোক : দেশে অন্যতম বৃহৎ স্বর্ণখনিতে বিশাল নতুন স্বর্ণভাণ্ডার আবিষ্কারের ঘোষণা দিয়েছে ইরান। সোমবার স্থানীয় গণমাধ্যমে এ খবর প্রকাশ হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। পূর্বাঞ্চলীয় দক্ষিণ খোরাসান প্রদেশে অবস্থিত বেসরকারি মালিকানাধীন শাদান স্বর্ণখনিতে নতুন এই ‘শিরা’ কাঠামো পাওয়া গেছে। ফার্স নিউজ এজেন্সি একে ‘দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিগুলোর একটি’ হিসেবে বর্ণনা করেছে। এজেন্সির […]
খালেদা জিয়াকে ‘ভিআইপি’ ঘোষণা, নিরাপত্তায় পাবেন এসএসএফ

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স নিয়োগ দেওয়া হচ্ছে। সোমবার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী প্রজ্ঞাপনে স্বাক্ষর […]
প্লট দুর্নীতির মামলা : হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার রায় দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় শেখ হাসিনার ৫ বছর, রেহানার ৭ বছর ও টিউলিপের ২ বছরের কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। সোমবার (১ ডিসেম্বর) […]
বিপিএল নিলাম : অবশেষে ৩৫ লাখ টাকাতেই দল পেলেন মুশফিক–মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক.অমৃতালোক নিলামের প্রথম ডাকে অবিক্রিত রয়ে গেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহমান। এই ঘটনার কিছুক্ষণ পর ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছে, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’ এর একটু পরেই দল খুঁজে পেয়েছেন মুশফিকুর রহিম। সঙ্গে দল পেয়েছেন মাহমুদউল্লাহ। প্রথম ডাকে অবিক্রিত ছিলেন এই দুই অভিজ্ঞ ক্রিকেটার। নিয়ম অনুযায়ী, ৩৫ লাখ টাকা ভিত্তিমূল্যের ‘বি’ ক্যাটাগরিতে থাকা মুশফিক–মাহমুদউল্লাহকে ২২ […]
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি বাড়লো ২ টাকা

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক দেশে স্বয়ংক্রিয় মূল্য সমন্বয় পদ্ধতির আওতায় ডিসেম্বর ২০২৫ মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২ টাকা করে বাড়িয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিশ্ববাজারে মূল্যের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধিত প্রাইসিং ফর্মুলা অনুযায়ী রোববার (৩০ নভেম্বর) এ দাম সমন্বয় করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) থেকে এ দাম কার্যকর হবে। নতুন […]
বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞের বিষয় তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। রোববার (৩০ নভেম্বর) কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান ও অন্যান্য সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেন। কমিশনের অন্য […]