মে ১৮, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

চোরাচালান মামলায় ফের বিপাকে দুলকার সালমান

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

বিনোদন ডেস্ক,অমৃতালোক:
বিলাসবহুল গাড়ি চোরাচালান মামলায় ফের আলোচনায় দক্ষিণী অভিনেতা দুলকার সালমান। শুল্ক দপ্তরের বিশেষ অভিযান ‘অপারেশন নামখোর’-এর আওতায় এবার তার আরো একটি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বাজেয়াপ্ত করা গাড়িটি একটি অত্যন্ত দামী ব্র্যান্ডের। গাড়িটি কেরালার কালামাসেরিতে অবস্থিত ‘সিগনেচার কারস’ নামের একটি প্রতিষ্ঠানে রাখা ছিল।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুলকার সালমানের সাম্প্রতিক আলোচিত সিনেমা ‘লাকি ভাস্কর’-এর শুটিংয়েও গাড়িটি ব্যবহার করা হয়েছিল।

চোরাচালান মামলার তদন্তে অভিনেতার নাম জড়ানোর ঘটনা এবারই প্রথম নয়।

এর আগে একই অভিযানে কাস্টমস বিভাগ তার আরো তিনটি বিলাসবহুল গাড়ি ও স্পোর্টস কার বাজেয়াপ্ত করেছিল।
এই আন্তর্জাতিক চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে কোঝিকোড়ের ‘এমএস রোডওয়ে কারস’-এর পার্টনার সাঁই মার্ভে নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শুল্ক দপ্তর।

কাস্টমস সূত্রের দাবি, ভুয়া নথিপত্র ব্যবহার করে মূলত ভুটান থেকে ভারতে এসব দামী গাড়ি আনা হচ্ছিল। কর ফাঁকি দিতে আন্তর্জাতিক দূতাবাসের নাম অপব্যবহার করা হয়েছে বলেও প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।

তবে শুরু থেকেই নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আসছেন দুলকার সালমান। তাঁর দাবি, তিনি আইন মেনেই এবং বৈধ কাগজপত্রের ভিত্তিতে গাড়িগুলো কিনেছেন।

আদালতে অভিনেতা জানিয়েছেন, গাড়িগুলোর মালিক ছিলেন ভারতীয় নাগরিক এবং তাদের কাছ থেকেই নিয়ম মেনে সেগুলো কেনা হয়েছে। সব ধরনের আর্থিক লেনদেন ব্যাংকের মাধ্যমে সম্পন্ন হয়েছে বলেও দাবি তাঁর। পাশাপাশি প্রয়োজনীয় বৈধ কাগজপত্রও তাঁর কাছে রয়েছে বলে আদালতকে জানিয়েছেন তিনি।

এছাড়া বাজেয়াপ্ত হওয়া একটি ল্যান্ড রোভার ডিফেন্ডার প্রসঙ্গে অভিনেতার দাবি, সেটি আন্তর্জাতিক রেড ক্রস সংস্থার মাধ্যমে দিল্লিতে আনা হয়েছিল, কোনো অবৈধ প্রক্রিয়ায় নয়।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ