টানা দুই ম্যাচে জয়হীন থাকার পর অবশেষে লা লিগায় জয়ের ধারায় ফিরেছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার সান্তিয়াগো বার্নাব্যুতে দেপোর্তিভো আলাভেসকে ২-১ গোলে হারিয়েছে তারা। দলের হয়ে গোল করেন কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আলাভেস।
প্রথমার্ধের শেষদিকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও ব্যর্থ হন এমবাপ্পে।
ম্যাচের শেষদিকে চাপ বাড়ায় আলাভেস। যোগ করা সময়ে টনি মার্টিনেজ গোল করে ব্যবধান কমালেও জয় নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদ।
চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের কাছে বিদায় নেওয়ার পর এই জয় মাদ্রিদের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে রক্ষণভাগের দুর্বলতা এখনো চিন্তার কারণ।








