এপ্রিল ২৪, ২০২৬ ১১:২৯ অপরাহ্ণ

রিহ্যাবের প্রেসিডেন্ট আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক :
উৎসবমুখর পরিবেশে শেষ হলো শীর্ষ আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পরিচালনা পর্ষদ নির্বাচন। এতে প্রেসিডেন্ট পদে জয় লাভ করেছেন প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের ড. আলী আফজাল।

তিনি ২৩২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়াহিদুজ্জামান পেয়েছেন ১৯৩ ভোট। মাত্র ২ ভোটের ব্যবধানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন একই পরিষদের আব্দুর রাজ্জাক। তিনি পেয়েছেন ২১৬ তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ২১৪ ভোট পান।

শনিবার রাতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

২৫০ ভোট পেয়ে ভাইস প্রেসিডেন্ট- ১ নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আক্তার বিশ্বাস। ভাইস প্রেসিডেন্ট- ২ আবু খালিদ মোহাম্মদ বরকত উল্লাহ ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ভাইস প্রেসিডেন্ট- ৩ ২৩৪ ভোট পেয়ে এএফএম ওবায়দুল্লাহ ওবায়দুল্লাহ নির্বাচিত হয়েছেন। ২৬২ ভোট পেয়ে ভাইস প্রেসিডেন্ট (ফিনান্স) নির্বাচিত হয়েছেন ড. মো. হারুন অর রশিদ এবং ভাইস প্রেসিডেন্ট (চট্টগ্রাম) মো. মোরশেদুল হাসান নির্বাচিত হয়েছেন।

এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে থেকে বিকাল ৪টা ৩২ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ২৯টি পদের বিপরীতে চারজন প্রেসিডেন্ট প্রার্থীসহ তিন প্যানেলে ৭৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

এবারের নির্বাচনে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চল মিলিয়ে মোট ৬৭৩ ভোটার ছিলেন। এর মধ্যে ভোট দিয়েছেন ৫৭০ জন। ঢাকা অঞ্চল থেকে ৫১২ জন ও চট্টগ্রাম অঞ্চল থেকে ভোট দিয়েছেন ৫৮ জন। ভোট গ্রহণ শেষে সন্ধ্যা ৬টার পর থেকে ভোট গণনা শুরু হয়।

এবারের নির্বাচনে আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ, প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ ও জাগারণ নামে তিনটি প্যানেল ছিল। সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী ছিলেন একজন।

নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মো. জহিরুল হক ভূইঁয়া দায়িত্ব পালন করেন। নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ