মার্চ ২৮, ২০২৬ ৫:১৮ অপরাহ্ণ

‘ডোরেমন’ নির্মাতা সুতোমু মারা গেছেন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

বিনোদন ডেস্ক,অমৃতালোক:
বিশ্বজুড়ে কোটি কোটি শিশুর শৈশবকে রাঙিয়ে দেওয়া জনপ্রিয় কার্টুন ধারাবাহিক ‘ডোরেমন’-এর অন্যতম প্রাণপুরুষ সুতোমু শিবায়ামা আর নেই।

গত শুক্রবার ৮৪ বছর বয়সে জাপানের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুসের ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন।

সুতোমু শিবায়ামার মৃত্যুতে জাপানের অ্যানিমেশন জগতে শোকের ছায়া নেমে এসেছে। তার প্রতিষ্ঠিত অ্যানিমেশন স্টুডিও ‘আজিয়াদো’ এক বিবৃতিতে এই বর্ষীয়ান পরিচালকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। গত ১৭ মার্চ আনুষ্ঠানিকভাবে দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, জনপ্রিয় ধারাবাহিক ‘ডোরেমন’-এর দীর্ঘকালীন সফলতায় সুতোমু শিবায়ামার অবদান অপরিসীম।

জাপানি অ্যানিমেশন শিল্পের অন্যতম পথপ্রদর্শক মনে করা হয় শিবায়ামাকে। নবিতা, শিজুকা, জিয়ান ও সুনির মতো জনপ্রিয় সব চরিত্রকে তিনি অত্যন্ত নিপুণভাবে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন।

ডোরেমনের বহু চলচ্চিত্র এবং দীর্ঘ ধারাবাহিক পরিচালনার মাধ্যমে তিনি দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন। ডোরেমন ছাড়াও ‘নিন্তামা রান্তারো’র মতো জনপ্রিয় সিরিজের প্রধান পরিচালক হিসেবে তিনি সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

কর্মজীবনের শুরুতে ১৯৬৩ সালে একটি খ্যাতিমান অ্যানিমেশন প্রতিষ্ঠানে যোগ দেন সুতোমু। পরবর্তীতে তিনি নিজেই গড়ে তোলেন অ্যানিমেশন স্টুডিও। দীর্ঘ ক্যারিয়ারে অ্যানিমেশন শিল্পে অভাবনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে জাপান সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তাকে ‘আজীবন সম্মাননা’ প্রদান করে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ