মার্চ ২৮, ২০২৬ ১০:৫৮ অপরাহ্ণ

বাংলাদেশি তেলের জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দেবে ইরান: রাষ্ট্রদূত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক:

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে বাংলাদেশের জন্য জ্বালানি তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালি পারের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদী।

শুক্রবার (১৩ মার্চ) ঢাকায় এক অনুষ্ঠানের ফাঁকে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সরকারকে অনুরোধ বিষয় উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, আমি দেখেছি যে আপনার দেশে জ্বালানি সংকট রয়েছে। জ্বালানি সমস্যার জন্য, প্রধানমন্ত্রী তারেক রহমান ও জ্বালানিমন্ত্রী বাংলাদেশের তেল ট্যাঙ্কারগুলোকে চলাচলের অনুমতি দেওয়ার জন্য ইরান সরকারকে অনুরোধ করতে বলেছেন।

ইরানি দূত বলেন,আমি এটি করেছি। আমি ইরানের সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি এবং তারা প্রস্তুত। যদি আপনার কাছে এমন কোনো জাহাজ থাকে, যা হরমুজ প্রণালিতে আপনার জন্য জ্বালানি পরিবহন করতে চায়, তাহলে আমরা আপনার জাহাজগুলোকে নিরাপদে যেতে দেব, যাতে বাংলাদেশের মানুষ এবং এখানকার প্রিয় মানুষদের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ