মার্চ ২৮, ২০২৬ ১০:৫০ অপরাহ্ণ

রাজধানীর নর্দ্দায় আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক:
রাজধানীর নর্দ্দা এলাকায় ফুটপাতের একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৯টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ৯টা ৮ মিনিটে নর্দ্দা ব্রিজের নিচে ফুটপাতের একটি দোকানে আগুন লাগার খবর আসে। তাৎক্ষণিকভাবে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন প্রায় নিয়ন্ত্রণে এসেছে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং এই ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, বিএনপি নেতা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদ জানিয়েছেন তাঁর ছেলে। তিনি জানিয়েছেন, ইন্টারনেটে ছড়ানো এসব তথ্যের কোনো ভিত্তি নেই।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ