মার্চ ১, ২০২৬ ১০:৪৫ পূর্বাহ্ণ

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
ছবি-অমৃতালোক

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক

২০১৪ বিশ্বকাপজয়ী জার্মানির ফুটবলার মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে যাওয়াসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজেই এসেছেন বাংলাদেশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুর্তজা মেডিকেল সেন্টার উদ্বোধন করার কথা রয়েছে বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

তুরস্ক সরকারের আওতাধীন ‘টীকা’ নামের একটি প্রজেক্ট শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের বেশ কিছু উন্নয়নমূলক কাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনকে সাহায্য করছে। এই প্রজেক্টের উদ্বোধন করতেই মূলত ওজিলের ঢাকায় আসা। তাঁর সঙ্গে এসেছেন তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ছেলেও।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় এবং তুর্কি সহযোগিতা ও সমন্বয়ক সংস্থা (টিকা) যৌথভাবে ওজিলের ঢাকা সফরের আয়োজন করেছে। গতকাল জার্মান বিশ্বকাপজয়ী ফুটবলার ঢাকায় এসেছেন। আগামীকাল রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ভ্রমণ শেষে ঢাকা ছাড়ার কথা ওজিলের।

২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত জার্মানির জার্সিতে ৯২ ম্যাচ খেলেছেন ওজিল। ২০১৪ সালে মারকানায় আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন জার্মানির অংশ ছিলেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে করেছেন ২৩ গোল। অ্যাসিস্ট করেছেন ৪০ গোলে। ২০২৩ সালে তুরস্কের ক্লাব ইস্তাম্বুল বাসাকসেহিরের হয়ে খেলে প্রতিযোগিতামূলক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন তিনি। আর্জেন্টিনা, রিয়াল মাদ্রিদ, ফেনারবাসে, বাসাকসেহির, ভের্ডার ব্রেমেন, শালকে—এই ছয় ক্লাবের হয়ে খেলেছেন ওজিল।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ