মার্চ ১, ২০২৬ ১০:৫১ পূর্বাহ্ণ

নিরাপত্তার চাদরে সংসদ ভবন এলাকা, মোতায়েন ১২ প্লাটুন বিজিবি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
ছবি-অমৃতালোক

নিউজ ডেস্ক,অমৃতালোক:

নবনির্বাচিত সংসদ সদস্য এবং মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজিবি জানিয়েছে, শপথ গ্রহণ অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় সংসদ ভবন ও এর চারপাশে ১২ প্লাটুন সদস্য মোতায়েন রাখা হয়েছে।

শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সকাল ৯টার দিকে নবনির্বাচিত সংসদ সদস্যদের গাড়ি জাতীয় সংসদ ভবনের গেটে প্রবেশ করতে শুরু করে। শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

 

 

নিরাপত্তার কারণে সংসদ ভবন ও তার পারিপার্শ্বিক এলাকায় বিশেষ নজরদারি চালানো হচ্ছে। নির্বাচিত এমপিরা ভেতরে প্রবেশের সময় তাদের জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করছেন।

 

বিজিবি জানিয়েছে, মোতায়েনকৃত সদস্যরা সংসদ ভবন এলাকায় নিয়মিত তল্লাশি ও তৎপরতা অব্যাহত রাখবেন। এছাড়া জরুরি পরিস্থিতিতে দ্রুত হস্তক্ষেপের জন্য বিজিবি সদস্যরা প্রস্তুত রয়েছেন।

 

 

এই কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে শপথ অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে সকল পর্যায়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ