নভেম্বর ২৬, ২০২৬ ৮:২৯ অপরাহ্ণ

ভেতরে দালাল রেখে কোনো যুদ্ধে জয়ী হওয়া যায় না: আসিফ মাহমুদ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক:

ভেতরে দালাল রেখে কোনো যুদ্ধে জয়ী হওয়া যায় না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা লেখেন।

পোস্টে আসিফ মাহমুদ লিখেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত এলে আমরা প্রথম প্রতিঘাত করবো লীগ এবং আধিপত্যবাদীদের এদেশীয় দালালদের ওপর। ভেতরে দালাল রেখে কোন যুদ্ধে জয়ী হওয়া যায় না।

এর আগে মঙ্গলবার বাংলাদেশ দখলের বিতর্কিত হুমকি দেন পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী বিজেপি নেতা অর্জুন সিং। তার এই বক্তব্যের পরই শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা। পরিস্থিতি সামাল দিতে বা ‘ড্যামেজ কন্ট্রোলে’ নেমেছেন পশ্চিমবঙ্গ বিজেপির শীর্ষ নেতারা।

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া বিধানসভার বিজেপি বিধায়ক অর্জুন সিং মঙ্গলবার হুমকি দিয়ে বলেন, ‘আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেবো।’

এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, বিশ্বের সব জায়গায়ই রাজনীতিতে এরকম কিছু পাগল থাকে। আমাদের সম্পর্ক ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ