নভেম্বর ৫, ২০২৬ ২:০৩ পূর্বাহ্ণ

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ভোলায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

শাহীন কাদের, অমৃতালোক :
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে ভোলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধারা। সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় ভোলা প্রেস ক্লাবের সামনে জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভিন্ন উপজেলা থেকে আসা বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা অংশ নেন। এ সময় বক্তারা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদানকারী কুচক্রীদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এর আগে গত শনিবার সকালে ভোলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় এই কর্মসূচি ঘোষণা করা হয়।
সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাদেক, বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন শাহাজান ও বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানসহ অন্যান্যরা।
মুক্তিযোদ্ধা সন্তানসহ বিভিন্ন ইউনিটের কমান্ডাররা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, সম্প্রতি পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী ইন্তেকাল করার পর তাঁর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদেই ভোলায় তীব্র ক্ষোভ প্রকাশ করে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ