সেপ্টেম্বর ১৩, ২০২৬ ১২:১৯ অপরাহ্ণ

জিয়া হার্ট ফাউন্ডেশনের সাথে জাপান বাংলা ব্রীজের সমঝোতা চুক্তি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

অমৃতালোক প্রতিবেদক :
জাপানিজ ভাষা শিক্ষা ও দক্ষ শ্রমিক জাপানের পাঠানোর ক্ষেত্রে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সাথে জাপান বাংলা রিক্রুট এ্যাজেন্সির সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর হয়েছে। সোমবার দুপুরে দিনাজপুরের উপশহরের এলাকায় হাসপাতালের কনফারেন্স হলে এ চুক্তি স্বাক্ষর হয়।

জাপান বাংলা ব্রীজ করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল তাহমিদের সার্বিক তত্ত্বাবধানে চুক্তিতে স্বাক্ষর করেন জিয়া হার্ট ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি এ কে আজাদ ও জাপান বাংলা ব্রীজ রিক্রুটিং এ্যজেন্সি-জেবিবিআরএ’র মানবসম্পদ ও প্রশাসন প্রধান মোহাম্মদ রেজুয়ানুর রহমান।

স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জিয়া হার্ট ফাউন্ডেশনের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডাক্তার এ এফ এম মোস্তফা সরকার, কার্যনির্বাহী পরিষদের যুগ্ম সম্পাদক ডাক্তার মোহাম্মদ জিয়াউল হক, জেবিবিআরএ’র জেনারেল ম্যানেজার মোহাম্মদ রোকন উদ্দিন, ম্যানেজার সেলস এণ্ড মার্কেটিং মোঃ আমান উল্লাহ্ ও সিনিয়র সাংবাদিক আহসান হাবিবুল আলম প্রমুখ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে, জাপানে স্বাস্থ্যসেবায় কেয়ারগিভার ভিসায় স্পেসিফাই স্কীলড ওয়ার্কার (এসএসডব্লিউ) ও টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রামে (টিআইটিপি) দক্ষ ও অদক্ষ শ্রমিক পাঠানোর ক্ষেত্রে গুরুত্বারোপ করেন স্ব-স্ব প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ