নভেম্বর ২৮, ২০২৬ ৯:০০ পূর্বাহ্ণ

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ন্যাশনাল গার্ডের একটি ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩ সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। খবর আল জাজিরার বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় সানাম শহরে এ হামলার ঘটনা ঘটে। এক বিবৃতিতে নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে […]

টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় মামলা, আসামি ৫ হাজার

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ ধ্বংস ও সরঞ্জাম লুটের অভিযোগে মামলা হয়েছে। মামলায় নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও পাঁচ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। গত ২৩ নভেম্বর বিজিবির খুলনা সেক্টর সদর […]

হাসিনার কারণে বাংলাদেশ-ভারত সম্পর্কে অচলাবস্থা, কোন পথে হাঁটবে দিল্লি

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কে নতুন করে অচলাবস্থা তৈরি হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন ভারতে অবস্থানরত হাসিনা। তবে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই সাবেক প্রধানমন্ত্রী দেশে প্রবেশ করলেই তাকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। ফলে তাকে আশ্রয় দেওয়া ভারতও পড়েছে […]

এ্যানি-টুকুসহ ৫ নেতা নতুন দায়িত্বে

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতা মোকাবিলায় তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর দায়িত্ব পেয়েছেন বিএনপির পাঁচ নেতা। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গঠিত বিশেষ টিমের সদস্য হিসেবে তারা এ দায়িত্ব পালন করছেন। বিশেষ টিমে রয়েছেন- বিএনপির যুগ্ম মহাসচিব ও সরকারের মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, […]

রাজধানীতে আবাসিক হোটেলে ঢুকে ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা, আহত ২

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে কর্মীদের এলোপাতাড়ি কুপিয়েছে দুই ব্যক্তি। এতে হোটেলটির এক ব্যবস্থাপক নিহত হয়েছেন। একইসঙ্গে এসময় আহত হয়েছেন মহাব্যবস্থাপকসহ দুজন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ২টার দিকে ওয়ারীর জয়কালী মন্দিরের পাশে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। নিহত নাঈমুর রহমানের বয়স ২৬ বছর। আহত দুজন হলেন মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক […]