নভেম্বর ২৫, ২০২৬ ৮:১১ অপরাহ্ণ

আইপিএল নিলামে থাকছেন না মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক: আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের থাকা নিয়ে কয়েক দিন ধরে নানা আলোচনা ও গুঞ্জন চললেও শেষ পর্যন্ত নিলামের প্রাথমিক তালিকায় তার নাম জায়গা পায়নি। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠেয় নিলামের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো খেলোয়াড়দের প্রাথমিক তালিকায় মোস্তাফিজের নাম নেই বলে ক্রিকেটবিষয়ক পোর্টাল ক্রিকইনফো ও ক্রিকবাজ […]

গাজীপুরে সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন, ৭০ কারখানায় ছুটি

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গত কিছুদিন ধরে চলমান শ্রমিক আন্দোলনের ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার সকাল থেকে গাজীপুরের বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ এবং পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গাজীপুরা এলাকায় পুলিশ বক্সে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। দুই মহাসড়ক অবরোধ করায় যানবাহন চলাচল বিঘ্নিত হয়ে দীর্ঘ যানজটের […]

দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবেই শেখ হাসিনার প্রত্যর্পণ চায় সরকার

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: ভারতে আশ্রয় নিয়ে থাকা মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান! তার একজন মুখপাত্রের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে তার চাওয়া আর বস্তবতা এক নয় বলছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনাকে দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই […]

১২ দিনের ব্যবধানে ফের তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: ১২ দিনের ব্যবধানে আবারও সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে তুরস্কে। মঙ্গলবারের এ দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা পাঁচজনের সবাই নিহত হয়েছেন। প্রশিক্ষণ উড্ডয়নের সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে পাঁচজন সেনা […]

১১-দলীয় ঐক্য সব দলকে নিয়ে প্রধানমন্ত্রীর সংলাপে বসতে চায় জামায়াত

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সহিংসতার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ বা মতবিনিময়ের উদ্যোগ নিয়েছেন, তাতে অংশ নিতে আগ্রহী সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী। তবে একা নয়, ১১-দলীয় ঐক্যের সব দলকে সঙ্গে নিয়ে জোটবদ্ধভাবে সংলাপে বসতে চায় দলটি; পাশাপাশি এতে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) অন্যান্য দলকেও আমন্ত্রণ জানানোর […]

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: দেশের তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। দীর্ঘ বৈঠক শেষে মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে নিম্নতম মজুরি বোর্ড এই সিদ্ধান্ত গ্রহণ করে। নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা নির্ধারণের চূড়ান্ত প্রস্তাব দিয়েছিলেন। […]