নভেম্বর ১৮, ২০২৬ ৯:৩০ অপরাহ্ণ

এবার পাঁচ কোটি টাকা করে বরাদ্দ পাচ্ছেন এমপিরা

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: দেশের সংসদ সদস্যদের (এমপি) প্রত্যেককে পাঁচ কোটি টাকা করে বিশেষ বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এর জন্য মোট ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের অনুরোধ জানিয়ে অর্থ বিভাগে গতকাল মঙ্গলবার দুটি চিঠি পাঠানো হয়েছে। এই টাকা থেকে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কার, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায়দের সহায়তা এবং ক্রীড়া […]

নতুন জলবায়ু চুক্তির লক্ষ্যে কপ-৩১-এ বিশ্বনেতারা

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: তুরস্কে আজ বুধবার শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১। সম্মেলনে বিশ্বনেতারা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নিজেদের অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরবেন। একই সঙ্গে বিশ্বে মোট জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ বাড়ানোর পরিকল্পনায় দেশগুলোর মধ্যে ঐকমত্য তৈরির চেষ্টা চলছে। বার্তাসংস্থা রয়টার্স জানায়, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর থেমে থাকা উদ্যোগও আবার এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন আলোচকরা। ভূমধ্যসাগরের […]

বেশির ভাগ কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা, আজও কয়েকটিতে ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষের পর শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় বেশির ভাগ তৈরি পোশাক কারখানাগুলোতে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। বুধবার সকাল থেকেই সাভার আশুলিয়ার বিভিন্ন কারখানার সামনে শ্রমিকদের সারিবদ্ধভাবে কারখানায় প্রবেশ করতে দেখা গেছে। এদিকে সকাল ৯টার পর আশুলিয়ার জামগড়া, বেরন ও নরসিংহপুর এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ না করে কর্মবিরতি […]

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অকার্যকর দেখতে পাচ্ছি: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া নাশকতামূলক কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিষয়টি নিয়ে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী দায়িত্বশীল মন্ত্রণালয়কে অকার্যকর বলেও মন্তব্য করেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন। এসময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেশের আইনশৃঙ্খলা […]

বাংলাদেশের সংবাদমাধ্যমকে নিজের মুখপাতলা স্ত্রীর সঙ্গে তুলনা করলেন শ্রীলঙ্কার কোচ

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক: সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ের আগে সংবাদ সম্মেলনে এসে এক চোট রসবোধ আর খোঁচায় মেতে উঠলেন শ্রীলঙ্কা জাতীয় ফুটবল দলের কুয়েতি কোচ আবদুল্লাহ আল মুতাইরি। বাংলাদেশের সাংবাদিকদের কৌতূহল ও ভেতরের তথ্য ফাঁসের প্রবণতা বোঝাতে গিয়ে নিজের মুখপাতলা স্ত্রীর পরিবারের সঙ্গে এ দেশের সংবাদমাধ্যমের সরাসরি তুলনা টেনেছেন তিনি। কিংস অ্যারেনার অনুশীলন […]

আগুন-ককটেল ঠেকাতে আইজিপির কড়া নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা প্রতিরোধে পুলিশি তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ লক্ষ্যে সারা দেশে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা নজরদারি, টহল ও তল্লাশি জোরদার করতে বলেছেন তিনি। মঙ্গলবার (১০ নভেম্বর) পুলিশ সদর দপ্তরে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এসব […]

নামের মিলে এক বছর কারাগারে থাকা আলমাস মুক্তি পেয়েছেন

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: দুই যুগ আগের একটি অস্ত্র মামলায় প্রকৃত সাজাপ্রাপ্ত আসামির সঙ্গে নামের মিল থাকায় ভুল করে গ্রেপ্তার হয়েছিলেন ঢাকার দোহারের মো. আলমাস। এক বছরেরও বেশি সময় কারাভোগের পর অবশেষে মুক্তি পেয়েছেন তিনি। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী মো. তানভীর আহমেদ […]

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যরা

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: জেরুজালেমে বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ রাজনৈতিক কর্তৃত্বের অবসান ঘটিয়ে শপথ নিয়েছেন ইসরায়েলের ২৬তম পার্লামেন্ট নেসেটের নবনির্বাচিত সদস্যরা। মঙ্গলবার (১০ নভেম্বর) আয়োজিত আনুষ্ঠানিক এক অধিবেশনে দেশটির ১২০ জন আইনপ্রণেতা পর্যায়ক্রমে শপথ গ্রহণ করেন। এর মধ্য দিয়ে ইসরায়েলের রাজনীতিতে এক নতুন সংসদীয় অধ্যায়ের আনুষ্ঠানিক সূচনা হলো। সকল সদস্যের শপথ গ্রহণ সম্পন্ন হওয়ার পর নেসেটের সচিব […]

আন্তালিয়ায় তারেক রহমান–এরদোয়ান দ্বিপক্ষীয় বৈঠক: প্রতিরক্ষা, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: তুরস্কের উপকূলীয় শহর আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে এক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘ সম্মেলন কপ-৩১-এর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন শুরুর প্রাক্কালে এ উচ্চপর্যায়ের আলোচনায় বসেন দুই রাষ্ট্রনায়ক। বৈঠকে […]