নভেম্বর ৭, ২০২৬ ১১:৩৬ অপরাহ্ণ

তাহসিফ হ-ত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে দীপ

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার তার বন্ধুস্থানীয় ছোটভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপকে তিনদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার (৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। এদিন তিন দফায় […]

২৪-এর পরাজিত শক্তিই ৭ নভেম্বরের পরাজিত শক্তি: প্রতিমন্ত্রী অমিত

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ নভেম্বরের পরাজিত শক্তি। গণঅভ্যুত্থানের সময় জনতা ও সশস্ত্র বাহিনীর চিন্তা যখন একই বিন্দুতে মিলিত হয়েছে, তখনই শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছে, বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় যশোর জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস […]

যারা পরাজিত হয়েছে তারা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশ স্বাধীনের পর থেকে যে মহল বাংলাদেশে স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের অধিকার, ভোটের অধিকার, কথা বলার অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করত, জনগণ তাদের পরাজিত করেছে। আবারও তারা ষড়যন্ত্র নিয়ে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, আসুন, আজ এই জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, যেকোনো মূল্যে আমরা আমাদের […]

ছাত্রী হোস্টেলে পুরুষ পুলিশ প্রবেশ করে লাঠিচার্জ, দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) নারী শিক্ষার্থীদের ওপর গভীর রাতে পুলিশের লাঠিচার্জের ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা […]

​ভোলার মেঘনায় বিশাল কাতল মাছ, বিক্রি সাড়ে ১৭ হাজার

বিশেষ প্রতিনিধি,অমৃতালোক ​ভোলার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৭ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বিশাল আকৃতির কাতল মাছ। আজ শনিবার (৭ নভেম্বর) ভোলার ইলিশা মাছঘাটে মাছটি বিক্রির জন্য আনা হলে তা দেখতে স্থানীয় উৎসুক জনতা ও ক্রেতাদের মধ্যে তুমুল উৎসাহ দেখা যায়। নদীর তাজা ও বিশালাকৃতির এই মাছটি উন্মুক্ত নিলামে শেষ পর্যন্ত ১৭ হাজার […]

ফ্যাটি লিভার থেকে মুক্তি পেতে খাদ্যতালিকায় রাখবেন যে আট খাবার

লাইফষ্টাইল ডেস্ক,অমৃতালোক : ফ্যাটি লিভার বর্তমান বিশ্বের একটি বড় সমস্যা। অনেকে অল্প বয়সেই আক্রান্ত হচ্ছেন ফ্যাটি লিভারে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এর ফলে হতে থাকে যকৃতে প্রদাহ, আর ক্রমাগত প্রদাহ থেকে পরবর্তী সময়ে সিরোসিস বা ক্যানসার হওয়াও বিচিত্র নয়। এরই মধ্যে বিশ্বজুড়ে হেপাটাইটিস ভাইরাসজনিত লিভার সিরোসিসকে ছাড়িয়ে যেতে শুরু করেছে ফ্যাটি লিভারজনিত সিরোসিস। বিশেষজ্ঞদের আশঙ্কা, […]

অর্থনৈতিক দুর্বলতায় কমছে ঋণের চাহিদা

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: দেশের বেসরকারি খাতে নতুন বিনিয়োগের গতি কমে গেছে। বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানগুলোর ব্যবসা সম্প্রসারণেও আগ্রহ দেখাচ্ছেন না উদ্যোক্তারা। উচ্চ সুদহার, জ্বালানি সংকট, উত্পাদন ব্যয় বৃদ্ধি এবং ব্যবসার পরিবেশ নিয়ে অনিশ্চয়তার কারণে নতুন প্রকল্প হাতে নেওয়া থেকে বিরত থাকছেন তারা। এতে ব্যাংকঋণের চাহিদাও কমছে। পরিস্থিতির প্রতিফলন দেখা যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের ঋণ প্রবৃদ্ধির পরিসংখ্যানে। সেপ্টেম্বরে বেসরকারি […]

শুধু শিল্পী না, কোনো ব্যক্তিরই সাংবাদিকদের গায়ে হাত তোলা কাম্য নয়

বিনোদন ডেস্ক,অমৃতালোক: আদালত প্রাঙ্গণে চিত্রনায়িকা পরীমণির এক সাংবাদিককে হেনস্তা ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক শিবা শানু। তিনি বলেন, শুধু শিল্পী না, কোনো ব্যক্তিরই সাংবাদিকদের গায়ে হাত তোলা কাম্য নয়। আমরা অবশ্যই এটার নিন্দা জানাই। একজন পেশাদার […]

অভিষেক হওয়ার দিনেই টেস্টকে বিদায় বললেন শামি

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক: টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতের পেসার মোহাম্মদ শামি। শুক্রবার (৬ নভেম্বর) ইনস্টাগ্রামে এক ভিডিও দিয়ে তিনি এ ঘোষণা দিয়েছেন। বর্তমানে ৩৬ বছর বয়সী শামি ২০১৩ সালের নভেম্বরে টেস্ট অভিষেকের স্বাদ পেয়েছিলেন, সেই সিরিজ দিয়েই আবার কিংবদন্তি শচীন টেন্ডুলকার অবসরে গিয়েছিলেন। অভিষেকেই বোঝা গিয়েছিল, শামি কতটা ভয়ংকর হতে পারেন। স্টাম্প লক্ষ্য […]

তথ্য গোপন করে জামিন নেওয়া ন্যায়বিচারের মূল ভিত্তির পরিপন্থি : হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার আবেদন করে জামিন নেওয়ার ঘটনায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। আদালত পর্যবেক্ষণে বলেছেন, একই আসামি-আবেদনকারীদের পক্ষে একই জামিন নামঞ্জুরের আদেশকে চ্যালেঞ্জ করে এই আদালতের বিভিন্ন বেঞ্চে একাধিক আবেদন দায়ের করা অত্যন্ত উদ্বেগজনক এবং ন্যায়বিচার মূল ভিত্তির পরিপন্থি। বিচারপতি […]