সাবেক এমপি-মন্ত্রীসহ ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগে সাবেক এমপি-সংসদ সদস্যসহ ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রতিষ্ঠানটি ব্যাংক হিসাব জব্দের এ নির্দেশ দেয়। এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের কার্যক্রম চলছে। তালিকায় দেশের কয়েকটি শীর্ষ শিল্পগ্রুপের মালিক, […]
ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে বর্তমান সরকার কাজ করছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) মোংলা বন্দরে জেটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি বলেন, বর্তমান সরকার আগামী ২০৩০ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে রূপান্তর করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এই লক্ষ্য অর্জনের জন্য বিনিয়োগ, শিল্পায়ন, […]
জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭–২০২৮ সাংগঠনিক কার্যকালের জন্য দেশের ৭৭টি জেলা ও মহানগর শাখার নবনির্বাচিত আমিরদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। দলীয় সদস্যদের (রুকন) গোপন ব্যালটে দেওয়া প্রত্যক্ষ ভোটে এই নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়। বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের এক বৈঠকে নির্বাচিতদের নাম ঘোষণা করেন দলটির আমির ও বিরোধীদলীয় […]
বাগেরহাট ও খুলনা সফরে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: একদিনের সরকারি সফরে রাজধানী ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বাগেরহাট ও খুলনার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকাল ৮টা ৪৫ মিনিটে তিনি গুলশান এভিনিউয়ের নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন। পরবর্তীতে সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে বাগেরহাটের মোংলার উদ্দেশে রওনা হন সরকারপ্রধান। নির্ধারিত সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী […]
মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল উত্তোলন, গুদাম কর্মকর্তা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা খাদ্যগুদামে সরকারি চাল চুরি ও বিতরণে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় খাদ্যগুদামের নথিপত্রে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। সেখানে দেড় বছর আগে মারা যাওয়া ফিলিপনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নইমুদ্দিন […]
কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়ে নতুন বাস্তবতার মুখে ট্রাম্প

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: যুক্তরাষ্ট্রের ভোটাররা কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে তুলে দেওয়ায় সম্পূর্ণ বদলে যাওয়া এক রাজনৈতিক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের প্রতি বড় ধরনের অনাস্থা প্রকাশ করে এই রায় দিয়েছেন ভোটাররা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন বলছে, ৮০ বছর বয়সী ট্রাম্পের জন্য এই ফলাফল ব্যক্তিগতভাবে বড় ধরনের অপমান। জ্বালানির আকাশছোঁয়া […]
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের বিশেষ স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৪ নভেম্বর) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে তিনি আনুষ্ঠানিকভাবে স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খামে স্বাক্ষর করেন এবং বিশেষ সিলমোহর ব্যবহার করে তা অবমুক্ত করেন। একই সঙ্গে ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম […]
প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট যাচ্ছেন আজ

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট যাচ্ছেন। তিনি আজ সকাল ৯টায় ঢাকা থেকে প্রথমে হেলিকপ্টারে করে বাগেরহাটের মোংলায় যাবেন। এরপর সেখান থেকে সড়কপথে খুলনায় যাবেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর মোংলায় দুটি এবং খুলনায় একটি নির্ধারিত কর্মসূচি রয়েছে। এ ছাড়া […]
ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখাল ডিবি

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও প্রবীণ সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে যাত্রাবাড়ী থানার মামলায় তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। তবে সঙ্গে আটক হওয়া ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষের বিরুদ্ধে […]
বাংলাদেশে শিক্ষক-শিক্ষার্থীদের অন্যায়ভাবে শাস্তি দেওয়া হচ্ছে: এইচআরডব্লিউ

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অনেক শিক্ষক ও শিক্ষার্থীকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হচ্ছে বলে দাবি করেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। গতকাল বুধবার এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানধাবিকার সংস্থাটি। এইচআরডব্লিউ বলেছে, শান্তিপূর্ণ রাজনৈতিক বিশ্বাসের কারণে কাউকে শাস্তি দেওয়া যাবে […]