ভোলার চরফ্যাশনে অবৈধ ট্রলিং বোটসহ ১৪ জেলে আটক

এইচ. এম. হাবিবুল্লাহ্,অমৃতালোক : ভোলার চরফ্যাশনে অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ফাইবার ট্রলিং বোটসহ ১৪ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় বোটটি থেকে বিপুল পরিমাণ ট্রলিং সরঞ্জাম ও জাল জব্দ করা হয়। বুধবার (৪ নভেম্বর) রাত ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চরফ্যাশন উপজেলার আহমেদপুরের মায়া ব্রিজ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ […]
একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয় সংবলিত ১৩টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ১১টি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প। এসব প্রকল্প বাস্তবায়নে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ৫০ হাজার ৪১ কোটি ২০ লাখ টাকা, প্রকল্প ঋণ থেকে ৭ হাজার ৯৭৪ কোটি ৬৫ লাখ টাকা […]
দুর্নীতির অভিযোগে ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ওএসডি

এইচ. এম. হাবিবুল্লাহ্,অমৃতালোক : দুর্নীতির অভিযোগে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. তৈয়বুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সঙ্গে তাকে আগামীকাল ৫ নভেম্বরের মধ্যে বদলীকৃত কর্মস্থল স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালীতে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে আগামী ৭ নভেম্বর থেকে তাঁকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত […]
মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে দেশটির ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল-সাইদ। কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে জয় পেতে নির্বাচনী প্রচারের পুরো সময়জুড়ে ইসলামবিদ্বেষী আক্রমণের মুখে পড়তে হয়েছে তাকে। বুধবার (৪ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, মিসরীয় […]
সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ওসির গাড়িতে আগুন,আহত সাংবাদিকেরা

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ ও অন্যায়ভাবে ছাঁটাই বাতিলের দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। বুধবার (৪ নভেম্বর) সকালে হেমায়েতপুর, পদ্মার মোড় ও উলাইলে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় তিন গণমাধ্যমকর্মী হামলা ও মারধরের শিকার হয়েছেন। পাশাপাশি এসময় এ সময় সাভার মডেল থানার […]
নারায়ণগঞ্জের ফতুল্লায় শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: নারায়ণগঞ্জের ফতুল্লায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) সকালে সদর উপজেলার কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে। শ্রমিকেরা হাজীগঞ্জ- পোস্ট অফিস সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় কয়েকজন […]
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের প্রথম সভা আজ

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: তৈরি পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে বুধবার (৪ নভেম্বর)। শ্রমিকদের আন্দোলন অব্যাহত থাকা এবং বিভিন্ন কারখানা বন্ধ থাকায় উৎপাদন ব্যাহত হওয়ার মধ্যে বোর্ডের কার্যক্রম শুরু করতে এ সভা আয়োজন করা হচ্ছে। বিজিএমইএ, ট্রেড ইউনিয়নের নেতা ও সরকারি কর্মকর্তাদের সূত্রে এ তথ্য জানা গেছে। […]
মুক্তির আগেই ৬৬৫ কোটি রুপির ব্যবসার পথে শাহরুখের ‘কিং’

বিনোদন ডেস্ক,অমৃতালোক: শাহরুখ খান অভিনীত নতুন সিনেমা ‘কিং’ মুক্তির আগেই বড় অঙ্কের অর্থ আয় করেছে। বিভিন্ন স্বত্ব বিক্রির মাধ্যমে ছবিটির সম্ভাব্য আয় দাঁড়িয়েছে ৬৬৫ কোটি রুপি। সিনেমা বাণিজ্যবিষয়ক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, এর মধ্যে আন্তর্জাতিক পরিবেশনা স্বত্বই বিক্রি হয়েছে ১৭৫ কোটি রুপিতে, যা ভারতীয় সিনেমার বিদেশি পরিবেশনা স্বত্বের ক্ষেত্রে রেকর্ড ন্যূনতম গ্যারান্টি বলে জানা গেছে। […]
হেমায়েতপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, মহাসড়কে যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: ন্যূনতম বেতন-ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনচালকেরা। বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টা ৫ মিনিটের দিকে শ্রমিকরা তিন ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন স্থানে […]
২১ বছর পর মেসিকে ছাড়া আর্জেন্টিনার দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক: আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ ২১ বছরের এক বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি টেনে এই প্রথম লিওনেল মেসিকে ছাড়া জাতীয় দলের পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দেশটির ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা ও সফল এই অধিনায়ককে ছাড়াই ভবিষ্যৎ রূপরেখা মাথায় রেখে নতুন দল সাজিয়েছেন প্রধান কোচ লিওনেল স্ক্যালোনি। ২০০৫ সালে আকাশী-নীল জার্সিতে আন্তর্জাতিক […]