পুলিশের এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ২ হাজার

ক্যাডেট এএসআই (নিরস্ত্র) অব পুলিশ নিয়োগ-২০২৬-এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে প্রাথমিকভাবে ২ হাজার প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে অপেক্ষমাণ প্রার্থীদের তালিকাও প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের রিক্রুটমেন্ট ও প্ল্যানিং-২ শাখার এক বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা […]
শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠনের পরিপ্রেক্ষিতে কারখানার উৎপাদন সচল রাখতে এবং বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত রেখে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন তৈরি পোশাকশিল্পের মালিকেরা। তারা বলেছেন, শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির বিষয়টি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় সমাধান হওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে শ্রমিকদের স্বার্থের পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতাও বিবেচনায় নিতে […]
নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বাসভবনে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ভোলার শরীফুল

ইয়ামিন হোসেন, অমৃতালোক: ভোলার নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চলে সমন্বিত কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক উদ্যোগ গড়ে তুলে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন তরুণ উদ্যোক্তা মোহাম্মদ শরীফুল ইসলাম। আন্তর্জাতিক উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি ‘অরেঞ্জ কর্নারস বাংলাদেশ’-এর ‘কোহর্ট ৭’ থেকে সফলভাবে গ্র্যাজুয়েশন সম্পন্ন করার পাশাপাশি প্রতিষ্ঠানটির ‘অ্যালুমনি অ্যাম্বাসেডর’ নির্বাচিত হয়েছেন তিনি। গত ২ নভেম্বর ঢাকায় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে […]
পেটের তাগিদে জলাভূমিতে কুঁচিয়া শিকার, জীবিকার লড়াইয়ে চরাঞ্চলের মানুষ

এআর সোয়েব চৌধুরী, অমৃতালোক : ভাত-কাপড়ের সংস্থান করতে জীবনের ঝুঁকি নিয়ে জলাভূমিতে কুঁচিয়া শিকার করছেন চরাঞ্চলের দরিদ্র মানুষ। সকাল থেকে সন্ধ্যা—কখনো কোমরসমান পানি, কখনো কাদামাটির জলাশয়ে ডুবে চলে তাঁদের নিরন্তর সংগ্রাম। কারও হাতে বাঁশের তৈরি ফাঁদ, কারও হাতে মাছ ধরার সরঞ্জাম। দিনের শেষে পাওয়া কুঁচিয়াই তাঁদের সংসারের খাবার, সন্তানদের পড়াশোনা এবং বেঁচে থাকার একমাত্র অবলম্বন। […]
ভোলায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা

মোঃ আরিয়ান আরিফ, অমৃতালোক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের লক্ষ্যে ভোলায় জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় দিবসটি উদযাপনে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আগামী ৭ নভেম্বর দিবসটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ও সুন্দরভাবে উদযাপনের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ […]
শিল্পাঞ্চলে অস্থিরতার জন্য সরকারের অপরিপক্ব সিদ্ধান্ত দায়ী: হান্নান মাসউদ

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ বলেছেন, দেশের শিল্পাঞ্চলগুলোতে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য সরকারের অপরিকল্পিত ও অপরিপক্ব সিদ্ধান্ত দায়ী। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি শিল্পকারখানার মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সংকট সমাধান করুন। মঙ্গলবার (৩ নভেম্বর) চলমান মজুরি বৃদ্ধির আন্দোলন, শিল্প রক্ষা […]
গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার করেছে গাজীপুর জেলা প্রশাসন। এ জন্য শিল্পাঞ্চলে বিজিবির মোতায়েন করা প্লাটুনের সংখ্যা ১০ থেকে বাড়িয়ে ১১ করা হয়েছে। একই সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা ২১ থেকে বাড়িয়ে ২৫ জন করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যদের পাশাপাশি […]
নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, সতর্ক অবস্থানে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলাজুড়ে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশের অতিরিক্ত সদস্য ও বিএনপি নেতাকর্মীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা […]
সোলার এক্সপো-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এবারের বাংলাদেশ সোলার এক্সপোর মূল প্রতিপাদ্য ‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’। উদ্বোধনী অনুষ্ঠানে […]
মিরপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে মিরপুর-১১ নম্বর এলাকায় সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকেরা। […]