আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: দেশে হত্যা, সহিংসতা, চাঁদাবাজি, কিশোর গ্যাং এবং রাজনৈতিক সংঘাত বেড়েই চলেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সরকারি দলের অভ্যন্তরীণ কোন্দলেও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দাবি তার। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার এসব […]
পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: পাবনা সদর উপজেলায় একটি বিলে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। তাছাড়া আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার গোবিন্দপুরের সোনাপাতি বিলে এ ঘটনা ঘটে বলে। বিষয়টি নিশ্চিত করেছেন মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু। তিনি বলেন, বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সময় তারা একটি ঘরে আশ্রয় নিয়েছিলেন। ঘরটি ছিল পলিথিনের। সেখানেই বজ্রপাত […]
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে মির্জাপুর উপজেলার কদিমধল্যা এলাকায় রাস্তার ধারে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত ও লাশ গুম করতে শরীরের অংশবিশেষ […]
তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: চলতি ২০২৬–২৭ অর্থবছরের প্রথম তিন মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ে ঘাটতি হয়েছে ৪১ হাজার ৮৭৯ কোটি টাকা। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৪ হাজার ৩৯৬ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৯২ হাজার ৫১৭ কোটি টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে আদায় কম হয়েছে প্রায় […]
১৫ মিনিটে হ্যাটট্রিক, হাজার গোলের আরও কাছে রোনালদো

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক: বয়স ৪০ পেরিয়েছে, কিন্তু গোলের ক্ষুধা যেন কমার বদলে আরও বেড়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। একের পর এক গোল করে ছুটছেন ক্যারিয়ারের হাজারতম গোলের দিকে। এবার সৌদি প্রো লিগে আল খলুদের বিপক্ষে দেখালেন নিজের চেনা গোলমেশিনের রূপ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মাত্র ১৫ মিনিটের ব্যবধানে তিনবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে পূর্ণ করেছেন হ্যাটট্রিক। পর্তুগিজ […]
গুজরাটে গরু জবাইয়ের দায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: ভারতের গুজরাটের গান্ধীনগরে গরু জবাইয়ের এক মামলায় তিনজনকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৩ লাখ রুপি করে জরিমানা করেছেন রাজ্যের একটি আদালত। রায়ের পর্যবেক্ষণে প্রাচীন সংস্কৃত ধর্মগ্রন্থ মনুস্মৃতির শ্লোক উদ্ধৃত করে বিচারক গরুকে ‘বিশ্বজগতের মাতা’ ও সর্বজনীন কল্যাণের উৎস হিসেবে বর্ণনা করেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, গুজরাটের গান্ধীনগর […]
শাহবাগে এনসিপির গণবিক্ষোভ আজ, সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও লুটপাটের প্রতিবাদে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় জাতীয় জাদুঘরের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে […]
পুলিশ হেফাজতে তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপ, মৃত্যুর ঘটনায় নতুন মোড়?

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার তথাকথিত ‘জুনিয়র বন্ধু’ দীপকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে লাশ হওয়ার আগে তাহসিফের সঙ্গে প্রায় ছয় ঘণ্টা সময় কাটিয়েছিলেন এই দীপ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে তাকে […]