নভেম্বর ৫, ২০২৬ ২:০৩ পূর্বাহ্ণ

নতুন পে-স্কেল নিয়ে এলো বড় দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল অনুযায়ী বেতন নির্ধারণের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। গত ৫ অক্টোবর থেকে আইবাসে প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করছেন কর্মচারীরা। নতুন বেতনকাঠামো অনুযায়ী চলতি মাসের বেতনের সঙ্গে আগের তিন মাসের বর্ধিত অর্থ পেলেও আপাতত বাড়ছে না ভাতা। সম্প্রতি জারি করা প্রজ্ঞাপনে অর্থ বিভাগ জানিয়েছে, গত ৩০ জুন যে হারে ভাতা […]

লালমোহনে স্পিকারের অনুদানের চেক পেলেন ১৯০টি অসহায় ও দুস্থ পরিবার

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় অসহায় ও দুস্থ ১৯০টি পরিবারের মাঝে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের (বীরবিক্রম) পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে মোট ১৯ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন বিএনপির নেতারা। এ সময় […]

‘বিএনপি আওয়মী লীগ থেকে শিখেছে ক্ষমতায় যাওয়ার আগে গণতন্ত্র, গেলে স্বৈরতন্ত্র’

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: বিএনপি আওয়ামী লীগের কাছ থেকে শিখেছে—‘ক্ষমতায় যাওয়ার আগে গণতন্ত্র, আর ক্ষমতায় গেলে স্বৈরতন্ত্র’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেন, বিএনপি এখন ফ্যাসিবাদের পথ ধরেই হাঁটছে। নাম ভিন্ন হলেও আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক চরিত্রে কোনো পার্থক্য নেই। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আবদুস […]

অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: অনলাইনে ট্রেনের টিকিট কেনার পর অন্যের কাছে হস্তান্তর করে বেশি দামে বিক্রি ঠেকানো কঠিন বলে মন্তব্য করেছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, টিকিট কালোবাজারি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা ও সফটওয়্যারে নতুন ব্যবস্থা যুক্ত করা যায় কি না, তা নিয়ে কাজ চলছে। ‎ সোমবার (২৬ অক্টোবর) রাতে রাজধানীর […]

চার দিনের সফরে টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইট টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বাংলাদেশ সময় […]

বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: জামালপুরের বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদসহ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান উদয়সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। গ্রেপ্তার আমান উল্লাহ আমান উদয় উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক। রোববার (২৫ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের পুলিশ সুপারের কার্যালয় থেকে আদালতে পাঠানো […]

প্রায় ৮ হাজার প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি আরব

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: মাত্র এক সপ্তাহে ৭ হাজার ৯৩৪ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। একই সময়ে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ১৩ হাজার ৯০৫ জনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (২৪ অক্টোবর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। সংবাদমাধ্যম গালফ নিউজের এক […]

ডিভাইস আসক্তি কমাতে খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক: শিশু-কিশোরদের ডিভাইসের আসক্তি থেকে দূরে রেখে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের সুযোগ তৈরি করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ দ্বিতীয় আসরের আয়োজন করা হচ্ছে। এবারের আসরে অনলাইনে নিবন্ধন করেছে ১৬ লাখ ২৩ হাজার প্রতিযোগী। এর মধ্যে প্রায় ১৪ লাখ ক্রীড়াবিদ প্রতিযোগিতায় অংশ নেবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ রোববার […]

প্রধানমন্ত্রীর জাপান সফর লক্ষ্য বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে আজ সোমবার টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সানায়ে তাকাইচির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক সূত্র জানায়, দুই দেশের কৌশলগত অংশীদারত্ব সম্পর্ককে আরও গভীর করতে দুই নেতা আলোচনা করবেন। জাপানি বিনিয়োগ আরও বাড়ানোর পাশাপাশি […]

ভোটের আগে ঠাকুরগাঁও-১ আসন ছাড়তে বহিরাগতদের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া-ভুল্লী) আসনের উপনির্বাচনে ভোট গ্রহণের সময় ঘনিয়ে আসার সঙ্গে বাড়ছে নির্বাচনী প্রস্তুতি। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচার-প্রচারণা। এর আগে নির্বাচনী পরিবেশ প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ রাখতে বহিরাগতদের অবস্থানে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। রোববার (২৫ অক্টোবর) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হকের সই করা […]