নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: বিএনপির দেওয়া নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটির বৈঠকে এসে প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছেন সংবিধান সংশোধন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৪ অক্টোবর) সংবিধান বিশেষজ্ঞ সিনিয়র আইনজীবীদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা দীর্ঘায়িত করতে নিজেদের মতো […]
বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: ভূরাজনৈতিক উত্তেজনা, সশস্ত্র সংঘাত, মানবিক সংকট ও ক্রমবর্ধমান বৈষম্যের এ সময়ে বহুপাক্ষিকতা শুধু একটি বিকল্প নয়, বরং অপরিহার্য বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। জাতিসংঘ দিবস উপলক্ষে শনিবার (২৪ অক্টোবর) দেওয়া এক বার্তায় তিনি বলেন, বাংলাদেশ বহুপাক্ষিকতার প্রতি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের অর্থবহ সংস্কার সমর্থন করে। হুমায়ুন কবির […]
লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

লালমোহন প্রতিনিধি,অমৃতালোক : ভোলার লালমোহন উপজেলায় শিমগাছ রোপণ নিয়ে বাক বিতন্ডার জেরে মো. ফিরোজ (৪৫) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানী ঢাকার সুপারম্যাক্স হেলথ্ কেয়ার লিমিটেড নামে একটি বেসরকারি হাসপাতালের লাইফ সার্পোটে চিকিৎধীন অবস্থায় মারা যান তিনি। এরআগে শুক্রবার দুপুরে উপজেলার কালমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বারের […]
১৮ বছরের আগেই ৪৭.২ শতাংশ তরুণীর বিয়ে

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: দেশে ২০ থেকে ২৪ বছর বয়সী মেয়েদের প্রায় অর্ধেকের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে। তাদের মধ্যে ৪৭.২ শতাংশ বাল্যবিবাহের শিকার। আর ১৩.৪ শতাংশের বিয়ে হয়েছে ১৫ বছর পূর্ণ হওয়ার আগে। অল্প বয়সে বিয়ের কারণে মেয়েদের পড়াশোনা বন্ধ হওয়ার ঝুঁকি বাড়ছে, তৈরি হচ্ছে স্বাস্থ্যগত জটিলতা। একই সঙ্গে সংকুচিত হচ্ছে নিজেদের ভবিষ্যৎ […]
টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তা সতর্কতার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টানা তৃতীয় দিনের মতো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রয়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোর সংযোগ ও কার্যক্রম স্বাভাবিক রয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে বৈশ্বিক সাইবার নিরাপত্তা সতর্কতা পাওয়ার পর বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইটটি বন্ধ করে দেয়। নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি ওয়েবসাইটের সুরক্ষা নিশ্চিত করতে কাজ […]
২০২৮ সালের শুরুতেই হবে অলিম্পিক ক্রিকেটের বাছাই পর্ব

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক: ১২৪ বছর পর অলিম্পিকের মঞ্চে ফিরছে ক্রিকেট। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট ইভেন্টে অংশ নেওয়ার লক্ষ্যে দলগুলোর বাছাই পর্ব অনুষ্ঠিত হবে ২০২৮ সালের শুরুতেই। আগে ২০২৭ সালে এই প্রতিযোগিতা আয়োজনের কথা থাকলেও সূচিতে পরিবর্তন এনে তা অলিম্পিক শুরুর মাত্র ছয় মাসেরও কম সময় আগে নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল […]
ঢাকায় দিনে ভাঙছে ৪৪ সংসার

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: রিয়াদ হাসান ও শাহনাজের (উভয়েরই ছদ্মনাম) পাঁচ বছরের প্রেমের পরিণতিতে ২০১৭ সালের জুনে পারিবারিকভাবে বিয়ে হয়। পুরান ঢাকায় সংসার শুরু করেন তাঁরা। রিয়াদ ব্যবসায়ী। শাহনাজ ঘরকন্না সামলান। ২০২১ সালে একটি কন্যাসন্তানের জন্ম হয় তাঁদের। তবে তত দিনে দুজনের মধ্যে বোঝাপড়ায় সমস্যা দেখা দিয়েছে। রিয়াদকে সন্দেহ করতে শুরু করেন শাহনাজ। রিয়াদও কেমন যেন […]
সচিবালয়ে বিভিন্ন দপ্তরে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: সম্প্রতি সচিবালয়ে একটি মন্ত্রণালয়ের অধীন হঠাত্ একযোগে ১১টি উন্নয়ন প্রকল্পের পরিচালক (পিডি) পরিবর্তনের উদ্যোগ নিয়ে প্রশ্ন ওঠেছে। প্রচলিত প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ না করে আকস্মিকভাবে একটি জুম মিটিং করে প্রকল্প পরিচালক পরিবর্তনের প্রস্তাব তৈরি করা হয়। বর্তমান প্রকল্প পরিচালকদের কর্মদক্ষতা, প্রকল্পের অগ্রগতি কিংবা তাদের পরিবর্তনের প্রয়োজনীয়তা যথাযথভাবে মূল্যায়ন না করেই নতুন পরিচালকদের নাম […]
যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল তিনজনের

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে যশোর সদর উপজেলার এ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন যশোর সদর উপজেলার মণ্ডলগাতী গ্রামের শামিম হোসেনের ছেলে সিয়াম হোসেন এবং শহরের শংকরপুর এলাকার বাসিন্দা আরিফুল ইসলাম জয়। নিহত অপর ব্যক্তির […]
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার এলাকায় এ ঘটনা ঘটে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরবেলায় মগবাজারে শিল্পীর ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। সে […]