স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: সাত মাসে স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। একইসঙ্গে জ্বালানি খাতেও সরকার কোনো উদ্যোগ নিতে পারেনি বলে মন্তব্য করেন তিনি। এমন অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানান নাহিদ। শুক্রবার (২৩ অক্টোবর) […]
বোরহানউদ্দিনে পুকুরে ডুবে দুই স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু, পরিবারে শোকের মাতম

গাজী তাহের লিটন, অমৃতালোক: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বাড়ির পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মাহা (৮) ও তানহা আক্তার (৯) নামে দুই স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল আনুমানিক ১০টার দিকে বোরহানউদ্দিন উপজেলার মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। দুই শিশুর এমন করুণ মৃত্যুতে পরিবার-পরিজন ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে […]
সাত মামলার আসামি কিশোর গ্যাং লিডার ‘কেন্তা ফিরোজ’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: রাজধানীর মোহাম্মদপুরে হত্যা, চাঁদাবাজি ও মাদকসহ ৭টি মামলার আসামি ফিরোজ ওরফে কেন্তা ফিরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুরের ফিউচার মডেল টাউনের ৫ নম্বর সড়কে আলমের গ্যারেজের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, ফিরোজ একজন কিশোর গ্যাং […]
অপ্রতিম হত্যা মামলার অভিযোগপত্র দাখিল, আসামি চারজন

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতীম (১৩) হত্যা মামলায় চার্জশিট দাখিল করেছে পুলিশ। এ ঘটনায় দুই কিশোরসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। গত ২০ অক্টোবর চার্জশিট দাখিল করা হয়। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান। তিনি বলেন, […]
আদা, রসুন ও লেবুর দাম বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: রাজধানীর কাঁচাবাজারে হঠাৎ বেড়েছে আদা, রসুন ও লেবুর দাম। দুই সপ্তাহের ব্যবধানে চীনা আদা কেজিতে দাম বেড়েছে ৫০ থেকে ৬০ টাকা। গত দুই সপ্তাহ আগে ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হওয়া এই আদা গতকাল বৃহস্পতিবার বিক্রি হয়েছে ২০০ থেকে ২২০ টাকায়। একই সঙ্গে চীনা রসুনের দাম কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বেড়ে […]
সব ধরনের ফুটবল থেকে অবসরের পরিকল্পনা জানালেন নেইমার

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক: ফুটবল ছাড়ার পরপরই নতুন কোনো পেশায় যুক্ত হওয়ার পরিকল্পনা নেই নেইমার জুনিয়রের। অবসরের পর অন্তত এক বছর নিজের ইচ্ছেমতো জীবন কাটাতে চান ব্রাজিলের এই ফরোয়ার্ড। ফুটবল খেলতে ইচ্ছা হলে মাঠে নামবেন, আর কিছু করতে না চাইলে বিশ্রামেই কাটবে সময়। অবসর-পরবর্তী জীবন নিয়ে এমন ভাবনার কথা জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন […]
বিমানের দাম্মামগামী ফ্লাইট ২৫ অক্টোবর, রিয়াদগামী ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে আগামী ২৩ থেকে ২৫ অক্টোবর ঢাকা থেকে দাম্মামগামী এবং ৩১ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত […]
তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৮, ধসে পড়েছে ৩৩৯ বাড়ি

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: চীনের তিব্বত অঞ্চলে ৭.০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত ১৮ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। ভূগর্ভের প্রায় ১০ কিলোমিটার গভীরে সৃষ্ট এই ভূমিকম্পটি তিব্বতের নাখু শহরের ১৯০ কিলোমিটার পূর্বে আঘাত হানে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) এনডিটিভি নিউজের এক প্রতিবেদনে এক খবর জানানো […]