নভেম্বর ৫, ২০২৬ ২:৪০ পূর্বাহ্ণ

দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতিতে এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি ও কর্মসংস্থানের সংকটের কারণে বাংলাদেশে ৮০ লাখ থেকে ১ কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনের তথ্য উল্লেখ করে তিনি বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগ নেওয়া হচ্ছে। বুধবার (২১ অক্টোবর) […]

সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা সংসদ সদস্য ও মন্ত্রী হন এবং সবচেয়ে দুর্নীতিবাজ ব্যক্তিরা নেতা হয়ে যান বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বুধবার (২১ অক্টোবর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদের হলরুমে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। স্পিকার […]

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায়

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: টানা পাঁচ দিনের পূজা-অর্চনার আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বিদায় নিয়েছেন দেবী দুর্গা। সেই সঙ্গে সমাপ্তি ঘটেছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের। বুধবার (২১ অক্টোবর) বিকেলে রাজধানীর ওয়াইজঘাটে বুড়িগঙ্গা নদীর তীরে হাজারো ভক্তের উপস্থিতিতে দেবী দুর্গার প্রতিমাগুলো বিসর্জন দেওয়া হয়। দুপুর থেকেই ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টার বাদ্যের তালে তালে রাজধানীর […]

কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: কক্সবাজারের হিমছড়ি এলাকার সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ রয়েছেন আরো দুজন। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পর্যটকদের একটি দল হিমছড়ি মারিনা […]

২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদগামী ফ্লাইট, দাম্মাম রুটে কাল থেকে

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: সৌদি আরবের রাজধানী রিয়াদে আগামী ২৫ অক্টোবর থেকে আবার ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ ছাড়া আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে চালু হচ্ছে দাম্মাম রুটের ফ্লাইট। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় এসব সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিজ্ঞপ্তিতে বলা […]

ভোলার ধনিয়ায় পূজামণ্ডপে বিএনপি নেতা আসিফ আলতাফ, দিলেন সম্প্রীতির বার্তা

মোঃ আরিয়ান আরিফ, অমৃতালোক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও অসাম্প্রদায়িকতার বার্তা নিয়ে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নেন এবং পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে অবগত হন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে ধনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আলগী কবিরাজ বাড়ি […]

ভালুকায় আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৩

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: ময়মনসিংহের ভালুকায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের তিন সদস্য। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে উপজেলার রাজৈ ইউনিয়নের সজনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। পরে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই রাহিদুল ইসলাম, বাকিরুল ইসলামসহ পুলিশের আরও একজন সদস্য। […]

৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলের জয়

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: অধিনায়ক ভার্জিল ফন ডাইকের ভুলে ম্যাচের শুরুতেই গোল হজম, আধা ঘণ্টা পেরোনোর আগেই দুই গোলে পিছিয়ে পড়া—অ্যানফিল্ডে লিভারপুলের রাতটা শুরু হয়েছিল দুঃস্বপ্নের মতো। তবে সেই ধাক্কা সামলে দুর্দান্ত প্রত্যাবর্তনে শেষ পর্যন্ত নাটকীয় এক জয় তুলে নিয়েছে ইংলিশ ক্লাবটি। সাত গোলের রোমাঞ্চকর লড়াইয়ে স্প্যানিশ ক্লাব ভিয়ারেয়ালকে ৪-৩ গোলে হারিয়েছে লিভারপুল। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত […]

বিরোধীদলের ওপর গোয়েন্দাগিরির বার্তা অত্যন্ত বিপজ্জনক: হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে বিরোধী রাজনৈতিক দলের ওপর নজরদারি চালানোর বার্তা দেওয়াকে ‘অত্যন্ত বিপজ্জনক ও প্রমাণিত ফ্যাসিবাদী চরিত্র’ হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ)। একই সঙ্গে উন্মুক্ত দরপত্র পদ্ধতি এড়িয়ে ডাইরেক্ট পারচেজ মেথড (ডিপিএম) বা সরাসরি […]

আজ বিজয়া দশমী, ঢাক-শঙ্খের ধ্বনিতে বিদায়ের সুর

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: শারদীয় উৎসবের বিজয়া দশমী আজ। দিন শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন ভক্ত-পূণ্যার্থীরা। বুধবার (২১ অক্টোবর) এর মধ্যদিয়ে, সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে। আজকের দিনে দেবী দুর্গাকে বিসর্জন করবেন সনাতন ধর্মাবলম্বীরা। উপাসনাকারীদের চোখের জলে ভাসিয়ে দেবী দুর্গা মর্ত্যলোক ছেড়ে ফিরে যাবেন কৈলাসে। আর তাইতো মণ্ডপে […]