স্কুলছাত্রী তাজমিনকে হত্যার আগে ধর্ষণও করেন সিএনজিচালক সুমন: পুলিশ

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: নগরীর রেসকোর্স এলাকার সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত অটোরিকশাচালক সুমনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পঙ্কজ বড়ুয়া এই তথ্য নিশ্চিত […]
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়ক অবরোধ পরীক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত হওয়ার পর রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। শনিবার (১০ অক্টোবর) পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের আগে এ সিদ্ধান্ত জানানো হলে ক্ষোভে সড়কে নামেন চাকরিপ্রার্থীরা। এতে কয়েকটি এলাকায় যান চলাচল ব্যাহত হয়। সকাল ১১টায় অধিদপ্তরের […]
নেতৃত্বের আনুষ্ঠানিক অভিষেকের ম্যাচে পাকিস্তানের জয়ের নায়ক সাহিবজাদা

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক: টি-টুয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে আনুষ্ঠানিক অভিষেকেই ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন সাহিবজাদা ফারহান। তাঁর ৫৩ বলে ৮৯ রানের ঝোড়ো ইনিংসে ভর করে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ৪ উইকেটে জিতেছে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে ১০টি চার ও ৪টি ছক্কায় সাজানো ফারহানের ইনিংসে ৭ বল হাতে রেখেই ১৮২ রানের লক্ষ্য পেরিয়ে যায় […]
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ কিংবা মজুত হস্তান্তর করবে না ইরান

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: যুক্তরাষ্ট্রের হুমকি ও চাপ সত্ত্বেও ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না এবং ইউরেনিয়ামের যে মজুত আছে তাও হস্তান্তর করবে না। বৃহস্পতিবার দেশটির পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী এ কথা জানান। তিনি বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধ ও মজুত করা ইরানের বৈধ অধিকার। এদিকে প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, ইরানে যুদ্ধ বন্ধে ‘সব কিছু’ করতে প্রস্তুত […]
২৫০ কোটি টাকা লুট, তবু নির্ধারিত সময়ে বই দিতে পারবে না ২৬ ছাপাখানা

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: আগামী শিক্ষাবর্ষের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বিনা মূল্যের প্রায় ৩১ কোটি পাঠ্যবই ছাপানো ঘিরে ২৫০ কোটি টাকা লুটপাট হয়েছে। তারপরও নির্ধারিত সময়সীমা আগামী নভেম্বরের মধ্যে বিপুলসংখ্যক বই দিতে পারবে না ২৬টি ছাপাখানা। একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এবারের ই-টেন্ডারের প্রাক্কলিত দর ফাঁস, সিন্ডিকেট দর জমা এবং […]