অক্টোবর ১২, ২০২৬ ৬:২০ পূর্বাহ্ণ

নানা পাটেকারের ব্যক্তিজীবনের ১০ অজানা তথ্য

বিনোদন ডেস্ক,অমৃতালোক: নানা পাটেকারের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় চলচ্চিত্রজগতে। ৮ অক্টোবর ৭৫ বছর বয়সে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান বর্ষীয়ান এই অভিনেতা। গোয়ার বাড়িতে অসুস্থ হয়ে পড়ার পর চিকিৎসকদের একটি দল সেখানে পৌঁছায়। পরে তাকে দোনা পাউলার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে ভোর ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়। প্রায় […]

দূষণের ক্ষতি থেকে ত্বক রক্ষার ৬ উপায়

লাইফষ্টাইল ডেস্ক,অমৃতালোক : শহরের ব্যস্ত রাস্তায় বের হলে ধুলা, ধোঁয়া ও নানা ধরনের বায়ুদূষণের সংস্পর্শে আসতে হয়। এসব দূষণকারী কণা শুধু শ্বাসযন্ত্রের জন্যই ক্ষতিকর নয়, ত্বকের ওপরও প্রভাব ফেলতে পারে। গবেষণায় দেখা গেছে, বায়ুদূষণ ত্বকের স্বাভাবিক প্রতিরোধী স্তর বা স্কিন ব্যারিয়ারে ক্ষতি করতে পারে এবং অক্সিডেটিভ স্ট্রেস ও প্রদাহ বাড়াতে পারে। এর ফলে ত্বকে শুষ্কতা, […]

দেশীয় গ্যাস সরবরাহ কমেছে ৩৪%, এলএনজি বেড়েছে ৪৩%

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: ধারাবাহিকভাবে দেশীয় গ্যাসের উৎপাদন কমে যাওয়ায় জ্বালানি নিরাপত্তায় বাড়ছে আমদানিনির্ভরতা। দেশে গ্যাসের চাহিদা উল্লেখযোগ্য হারে বাড়লেও ছয় বছরের ব্যবধানে জাতীয় গ্রিডে দেশীয় কূপ থেকে গ্যাসের সরবরাহ কমেছে প্রায় ৩৪ শতাংশ। একই সঙ্গে ঘাটতি পূরণে আমদানি করা ব্যয়বহুল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ বেড়েছে প্রায় ৪৩ শতাংশ। ফলে বর্তমানে জাতীয় গ্রিডে সরবরাহ করা […]

নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের আগে ইরানে আর কোনো নতুন হামলা চালানো হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলে জানান তিনি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টেও একই অবস্থান পুনর্ব্যক্ত […]

মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি, মর্যাদা নিশ্চিত ও মুক্তিযুদ্ধের ঐতিহ্য এবং গৌরব সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীরের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাতে গেলে এ আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতির প্রেস […]

পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের প্রায় ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য নিজেদের কাছে থাকার দাবি করেছে একটি সাইবার অপরাধী চক্র। এসব তথ্যের মধ্যে মুঠোফোন নম্বর, ই-মেইল, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর, ড্রাইভিং লাইসেন্স, অবস্থান, ফেসবুক পরিচিতি ও বাসার ঠিকানা রয়েছে বলে দাবি করেছে তারা। তথ্য প্রকাশ না করার বিনিময়ে পাঠাওয়ের কাছে চার লাখ […]