রাবিতে সাংবাদিকদের মারধর ছাত্রদলের তিন নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের মারধরের ঘটনার শাখা ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। একই ঘটনায় সংগঠনের আরও ৬ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আজ সোমবার রাত ৯টার দিকে সংগঠনটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুইটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন— রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা […]
মোটরসাইকেলসহ গাড়ি মালিকদের জন্য সুখবর, চালকদের জন্য দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: মোটরসাইকেল ও গাড়ির মালিক-চালকদের জন্য বড় ধরনের স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। জরিমানা ছাড়াই মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা বাড়ানো হয়েছে। বিআরটিএর সাম্প্রতিক জরুরি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৯ অক্টোবরের মধ্যে মোটরযান মালিক ও চালকরা বকেয়া কাগজপত্র হালনাগাদ করে নেওয়ার বিশেষ সুযোগ পাচ্ছেন। নির্ধারিত এই সময়ের […]
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু, মোট ১১২৮

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: হামের উপসর্গ দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর হাম ও উপসর্গে […]
দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় বাজেটে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বরাদ্দ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আগামী পাঁচ বছরে বাজেট ধীরে ধীরে আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শিক্ষার্থীরা নতুন সিলেবাসের বই পাচ্ছে এই বছরেই […]
রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদ এনসিপির

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনসিপি। গতকাল রোববার রাতে দলটির পক্ষ থেকে মিডিয়া সেলের বিবৃতিতে বলা হয়েছে, হামলাকারী ছাত্রদল নেতা-কর্মীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাতের পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, ‘ফেসবুক পোস্টের একটি মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছাত্রদলের […]
ঢাকায় ৭০% মানুষের নিজস্ব আবাসন নেই

বিশেষ প্রতিবেদন, অমৃতালোক: এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেলের মতো মেগা প্রকল্প, দৃষ্টিনন্দন ভবন ও স্থাপনা দৃশ্যমান হওয়ার পরও রাজধানী ঢাকা বিশ্বের বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে থাকছে। তালিকায় যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার দামেস্কের পাশেই অবস্থান ঢাকার। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা শহরের চাকচিক্য বাড়লেও সার্বিকভাবে মানসম্মত অবকাঠমো গড়ে ওঠেনি। ২২ বছর ধরে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) বিশ্বের বিভিন্ন দেশের বাসযোগ্যতার মানদণ্ড প্রকাশ […]
রোনালদো দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান: পর্তুগালের অর্থমন্ত্রী

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক: পর্তুগাল জাতীয় দলের কোচ জর্জ জেসুসের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ক্যাম্প ছেড়ে চলে গেছেন মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এ নিয়ে পুরো ফুটবল বিশ্বে তোলপাড় সৃষ্টি হলেও পর্তুগালের অর্থমন্ত্রী মানুয়েল কাস্ত্রো আলমেইদা দেশের বৈশ্বিক পরিচিতিতে রোনালদোর অসামান্য অবদানের কথা স্মরণ করে তার ভূয়সী প্রশংসা করেছেন। গত সপ্তাহে উয়েফা নেশনস লিগে নরওয়ের বিপক্ষে ম্যাচে ক্রিস্টিয়ানো […]
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অক্টোবরের শেষে রাশিয়া-ইউক্রেন নতুন বৈঠকের পরিকল্পনা: জেলেনস্কি

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: সাড়ে চার বছর ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান ঘটাতে নতুন করে আলোচনার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। চলতি অক্টোবরের শেষ নাগাদ তিন পক্ষের অংশগ্রহণে এই বৈঠক আয়োজনের পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে সংঘাতের কারণে ওয়াশিংটনের মনোযোগ কিছুটা সরে যাওয়ায় ইউক্রেন শান্তি প্রচেষ্টা স্থবির হয়ে পড়েছিল। এর […]
বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের কারণে আখতারুজ্জামানের জামিন হয়নি: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের কারণে মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রোববার (৪ অক্টোবর) বিকেল ৫টায় মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানোর প্রতিবাদে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। মিয়া গোলাম পরওয়ার বলেন, বিমান বন্দরে […]
মাদকসেবী অপবাদ দিয়ে ‘মব’ সৃষ্টি করে রিকশাচালককে পিটিয়ে হত্যা, দুই কিশোরের জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক, অমৃতালোক: নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদকসেবীর অপবাদ দিয়ে ‘মব’ সৃষ্টি করে রিকশাচালক মো. ফয়েজ আহাম্মদকে (৪৩) পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে দুই কিশোর। রোববার (৪ অক্টোবর) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নোয়াাখালী কার্যালয়ের পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, […]