সেপ্টেম্বর ১৩, ২০২৬ ১১:১৪ পূর্বাহ্ণ

নতুন কারা মহাপরিদর্শক ও অতিরিক্ত কারা মহাপরিদর্শকের নিয়োগ বাতিল

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : কারা অধিদপ্তরের নতুন কারা মহাপরিদর্শক হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোস্তফা কামাল ও অতিরিক্ত কারা মহাপরিদর্শক পদে কর্নেল মো. সাইদুল ইসলামকে নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ দুই সেনা কর্মকর্তাকে প্রেষণে এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এজন্য তাদের চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। মোস্তফা […]

কম নয়, বুদ্ধি করে খান: দৈনন্দিন খাবারের পরিমাণ

লাইফষ্টাইল ডেস্ক,অমৃতালোক : স্বাস্থ্যকর খাবার খাওয়ার ক্ষেত্রে অনেকেই মনে করেন, কম খাওয়া। কিন্তু আসল সত্যিটা হলো, নিজেকে কোনো কিছু থেকে বঞ্চিত করার প্রয়োজন নেই — আপনাকে শুধু বুদ্ধি খাটিয়ে খেতে হবে। পরিমিত পরিমাণে খাওয়া মানে খাবারে বিধিনিষেধ আরোপ করা নয়;বরং এটি হলো ভারসাম্য, সচেতনতা এবং আপনার শরীরের ঠিক কতটা প্রয়োজন তা বোঝার বিষয়। আপনার দৈনন্দিন […]

অবশেষে জীবনসঙ্গীকে খুঁজে পেলেন, ডিসেম্বরে বিয়ে করছেন মিমি চক্রবর্তী

বিনোদন ডেস্ক,অমৃতালোক: টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে ঘিরে আবারও শুরু হয়েছে বিয়ের আলোচনা। ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী নাকি এবার খুঁজে পেয়েছেন তার জীবনসঙ্গীকে। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিমি চক্রবর্তী। তার হবু বরের নাম সিদ্ধার্থ। তিনি রূপালি পর্দার কেউ নন, পেশায় ভারতীয় নৌবাহিনীর (নেভি) একজন উচ্চপদস্থ কর্মকর্তা। জানা গেছে, […]

ঠাকুরগাঁও সীমান্তে ১ বাংলাদেশিকে হত্যা ও ২ জনকে আটক করেছে বিএসএফ

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল হক (৩৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় আরও দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আসাদুল হক উপজেলার বৈরচুনা ইউনিয়নের দক্ষিণ ইন্দ্রইল গ্রামের আব্দুল ওয়াজেদের ছেলে। […]

জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ, ঢাবিতে হাসিব-আইয়াম

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম জাতীয় কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনটির সদ্য সাবেক সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি তাহমীদ আল মুদাসসীর চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম। একই দিনে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রথম কাউন্সিলের সভাপতি […]

এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের বড় জয়

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক: লা লিগায় হারের ধাক্কা কাটিয়ে জয়ের ধারায় ফিরেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে রায়ো ভায়েকানোকে ৪-১ গোলে হারিয়ে বড় জয় তুলে নিয়েছে লস ব্লাঙ্কোসরা। দলের হয়ে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। এছাড়া আলভারো কারেরাস ও জুড বেলিংহাম একটি করে গোল করে রিয়ালের জয়ে অবদান রাখেন। এরইমধ্যে একাধিকবার নিজের ব্যালন ডি’অর পাওয়া নিয়ে […]

পরিচয় মুছতে নৃশংস কৌশল, ড্রাম-বস্তা-ব্যাগে মরদেহ

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : খুন করেই শেষ নয়, পরিচয় মুছে ফেলতে মরদেহ টুকরো করে গুমের চেষ্টা। রাজধানী থেকে মফস্বল—কখনো ড্রামে, কখনো বস্তা, কার্টন, পলিথিন কিংবা ব্যাগে ভরে ফেলা হচ্ছে মরদেহের খণ্ডিত অংশ। আবার দেহের অংশ ছড়িয়ে দেওয়া হচ্ছে খাল-পুকুর কিংবা সড়কের পাশে। প্রকাশিত সংবাদ ও পুলিশের বিভিন্ন পর্যায়ের তথ্য অনুযায়ী, গত এক বছরে এমন অন্তত এক […]

সৌদি আরবের সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরানসমর্থিত হুথি বিদ্রোহীরা। বাংলাদেশ সময় রোববার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে। তিনি জানান, ইয়েমেনের ওপর আগ্রাসন পরিচালনায় ব্যবহৃত ওই ঘাঁটির কমান্ড সেন্টার ও অস্ত্রাগারকে লক্ষ্য করে […]