মহানবী হজরত মুহাম্মদ (সা.) কিশোর থেকে বৃদ্ধ সবার আদর্শ: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : মহানবী হজরত মুহাম্মদ (সা.) কিশোর থেকে বৃদ্ধ সবার জন্যই তিনি অনুসরণীয় আদর্শ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আল্লাহর সন্তুষ্টি অর্জনের একমাত্র পথ হিসেবে মহানবী (সা.)-এর পদাঙ্ক অনুসরণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেছেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে তার দেখানো পথ অক্ষরে অক্ষরে অনুসরণ করতে হবে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ […]
নিখোঁজের তিন দিন পর দুর্গম পাহাড়ে ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে এক ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে দুল্যাতলী ইউনিয়নের মেম্বারপাড়া এলাকায় বাড়ির অদূরে একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। মৃত সাধন রঞ্জন চাকমা (৪৮) দুল্ল্যাতলি ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের […]
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের তীব্র সমালোচনা করে ভারতের মাটি থেকেই ওয়াশিংটনের বিরুদ্ধে কড়া ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বিগত সামরিক হামলার পর থেকে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক চাপ এক চরম ঝুঁকিপূর্ণ পর্যায়ে এসে পৌঁছেছে। তবে এই কঠিন পরিস্থিতিতেও তেহরান কোনো নতুন যুদ্ধ বা […]
ছাত্রশক্তির কাউন্সিল আজ, গোপন ভোটে নির্বাচিত হবে নতুন নেতৃত্ব

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী এ ছাত্রসংগঠনের কাউন্সিলে সারা দেশের নেতাদের সরাসরি ভোটে জাতীয় নেতৃত্ব নির্বাচন করা হবে। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সারা দেশ থেকে আগত তিন শতাধিক […]
সাংবাদিক পুলক চ্যাটার্জীর লাশের সঙ্গে ৫টি সুইসাইড নোট

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : দৈনিক সমকাল বরিশালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত লাশ উদ্ধারের সময় ৫টি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। পুলক চ্যাটার্জী তার স্ত্রী ও মেয়ে, ছোট ভাই দীপক চ্যাটার্জী, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, দৈনিক সমকালের বরিশাল ব্যুরোর দায়িত্বরত সুমন চৌধুরী ও প্রশাসনের উদ্দেশ্যে পৃথক সুইসাইড নোট লিখে যান। প্রশাসনের উদ্দেশ্যে […]
ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আজ থেকে সারাদেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে […]