ফিলিপাইনে ফেরিতে আগুন লেগে নিহত ৫, নিখোঁজ ৮৭

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের পর্যটনকেন্দ্র ‘করনের’ কাছে একটি ফেরিতে ভয়াবহ আগুনে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৮৭ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে দেশটির কোস্ট গার্ড। বুধবার সন্ধ্যায় উপকূল থেকে প্রায় ২ দশমিক ২ কিলোমিটার (১ দশমিক ৩ মাইল) দূরে এম/ভি জুন অ্যাস্টার ফেরিটিতে আগুন লাগে। আগুনের পর ফেরিটির […]
পাঁচ বিভাগে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: মীর শাহে আলম

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ—এই পাঁচ বিভাগে ডেঙ্গু পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে রয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এসব বিভাগে ডেঙ্গু আক্রান্ত রোগী এবং এডিস মশার লার্ভার উৎপত্তিস্থল সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক গুরুত্বপূর্ণ […]
ইরান সরকারের পতন অত্যন্ত কাছাকাছি: নেতানিয়াহু

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: সিরিয়ার অধিকৃত জাবল আল-শেখ (মাউন্ট হারমন) এলাকা পরিদর্শনের সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের বর্তমান ইসলামি প্রজাতন্ত্রী সরকার পতনের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজকে সঙ্গে নিয়ে ওই অঞ্চল পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন। ঘটনাস্থল পরিদর্শনকালে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, তাদের অভিযানের বেশ কিছু লক্ষ্য […]
জালিয়াতির অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন হাসিনাকন্যা পুতুল

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : জাতিসংঘের সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং বাংলাদেশের কর্তৃপক্ষের পক্ষ থেকে জালিয়াতির অভিযোগ নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরুর প্রেক্ষাপটে সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ। বুধবার (৯ সেপ্টেম্বর) সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়াসুস বরাবর পাঠানো পদত্যাগপত্রে তিনি অবিলম্বে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর […]
ভারত সফরের দল ঘোষণা ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক: হতাশার বিশ্বকাপ শেষে ব্রাজিলকে নতুন করে সাজানোর পরিকল্পনা কার্লো আনচেলত্তির। সেই পরিকল্পনার প্রথম ধাপের কাজ সারলেন তিনি। অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে দল ঘোষণা করে। কেননা ঘোষিত দলে ৮ জন নতুন খেলোয়াড়কে ডেকেছেন আনচেলত্তি। তারা হচ্ছেন—পেদ্রো মরিসকো, ওতাভিও, আর্থুর দিয়াস, ম্যাথিউজিনহো, মাউরো জুনিয়র, জাইর, ব্রেনো বিডন ও গ্যাব্রিয়েল বোনটেম্পো। নতুন দলে বিশ্বকাপে […]