সেপ্টেম্বর ৬, ২০২৬ ১১:২৯ অপরাহ্ণ

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রয়োজনে জীবনের বিনিময়ে হলেও দেশ ও দেশের স্বাধীনতা রক্ষা করতে চাই। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না। দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাষ্ট্রপতি বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জাতীয় স্বার্থে […]

ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বিএনপি-এনসিপির নেতাকর্মীসহ আহত ৭

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : চট্টগ্রামের আনোয়ারায় মার্কেটের চলাচলের রাস্তায় (ফুটপাতে) দোকান বসানোকে কেন্দ্র করে ব্যবসায়ী ও ইজারাদার পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা দেলওয়ার হোসেনসহ অন্তত সাতজন আহত হয়েছেন। আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী বাজারের এ আলী শপিং […]

ঘুমানোর আগে ফোন দেখার অভ্যাস ছাড়বেন যেভাবে

জ.ই বিদ্যুৎ,সিনিয়র করেসপন্ডেন্ট,অমৃতালোক: ঘুমাতে যাওয়ার আগে ফোন হাতে নেওয়া এখন অনেকেরই নিয়মিত অভ্যাস। ‘একটু দেখি’ বলে শুরু করে কখন যে ঘণ্টা পেরিয়ে যায়, তা বোঝাই যায় না। ফলে ঘুমানোর সময় পিছিয়ে যায়, সকালে ঘুম থেকে উঠতেও কষ্ট হয়। তবে কয়েকটি ছোট অভ্যাস বদলালেই ঘুমের আগে ফোন ব্যবহারের প্রবণতা কমানো সম্ভব। ঘুমের আগে ফোন দূরে রাখুন […]

ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ২

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো শহরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুজন। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) সিয়েরা স্কাই পার্ক বিমানবন্দরের কাছে ব্লাইথ এভিনিউ এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। ফ্রেসনো ফায়ার বিভাগের বরাত দিয়ে এএনআই নিউজ এ তথ্য জানিয়েছে। ফ্রেসনো ফায়ার বিভাগ জানায়, আহত দুজনকে গুরুতর […]

বিদ্যুৎ নিয়ে প্ল্যান চেয়েছিলেন প্রধানমন্ত্রী, দিয়েছি, এখন কিছু বলেন না: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : বিদ্যুৎ–সংকট মোকাবিলায় সরকারের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি দাবি করেন, তাদের কাছে প্রধানমন্ত্রী বিদ্যুৎ নিয়ে একটি প্ল্যান (পরিকল্পনা) চেয়েছিলেন, সেই প্ল্যান দেওয়া হয়েছিল; কিন্তু এরপর আর কোনো সাড়া মেলেনি, সমস্যারও সমাধান হয়নি। ১১–দলীয় জোটের লংমার্চে শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে এক পথসভায় প্রধান অতিথি হিসেবে […]

ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছে তরুণরা

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : বর্ষা মৌসুম পেরিয়ে গেলেও প্রতিদিন থেমে থেমে হচ্ছে বৃষ্টি। সেই সঙ্গে ডেঙ্গুর সংক্রমণও বাড়ছে। ফলে সারা দেশে ভয়াবহ হয়ে উঠছে ডেঙ্গু পরিস্থিতি। মশাবাহিত এই রোগে প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। শুধু সেপ্টেম্বর মাসের পাঁচ দিনে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৬ জনের এবং আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৮৬ জন। আক্রান্তদের মধ্যে তরুণদের সংখ্যাই […]

জনগণ এই সরকারকে আর ছাড় দেবে না: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : বর্তমান বিএনপি সরকারকে দেশের জনগণ আর ছাড় দেবে না বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, পথে পথে জনগণের যে সমর্থন আমরা পেয়েছি, তাতে স্পষ্ট যে, জনগণ বর্তমান সরকারকে আর ছাড় দেবে না। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি […]