যশোরে এক বাড়ি থেকে ৩ মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : যশোরের শার্শায় এক বাড়ি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে শার্শা থানাধীন চটকাপোতা দক্ষিণপাড়া গ্রামের মৃত নেদন আলীর ছেলে কামাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। মৃতরা হলো কামাল হোসেন (৪৫) ও তার দুই ছেলে সাবির (৫) ও জাবির (২ বছর ৬ মাস)। স্থানীয়রা জানায়, কামাল হোসেনের একাধিক স্ত্রী […]
দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : বাংলাদেশ ও ভারত— দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললে দিল্লি সফর করবেন তারেক রহমান, এ কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির। এর মধ্যে গত ২৯ আগস্ট নয়াদিল্লিতে আওয়ামী লীগ নেতাদের নিয়ে সেমিনার করতে অনুমতি না দেওয়া দ্বিপাক্ষিক সম্পর্কে ইতিবাচক বার্তা বলেও মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা […]
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি’

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অদূর ভবিষ্যতে সাক্ষাৎ করতে চান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে এ কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের বরাতে এ তথ্য জানা গেছে। চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা পৌঁছে দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ […]
লোডশেডিং নিয়ে ‘সুখবর’ দিলেন ডা. জাহেদ

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : দেশে চলমান লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, বিদ্যুৎ সংকটের কারণে সৃষ্ট লোডশেডিংয়ের চাপ এবার শহর ও গ্রামাঞ্চলের মধ্যে তুলনামূলকভাবে সুষমভাবে ভাগ করে দেয়া হচ্ছে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস […]
মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, “মক্কা প্যাক্টের ক্ষেত্রে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করবে সরকার। বিষয়টি সময় নিয়ে যাচাই-বাছাইয়ের পরই সিদ্ধান্ত নেওয়া হবে।” মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নিজ মন্ত্রণালয়ে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘দেশের জন্য অমঙ্গল হয় এমন কোনো সিদ্ধান্ত নেবে না সরকার।’ এর আগে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা […]
‘জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস’

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপির মূল লক্ষ্য একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে শুভেচ্ছা […]
সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : সপ্তাহখানেকের মধ্যেই দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে বলে আশাবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতিকে বৈশ্বিক সংকট হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, সরকার পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী […]
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ […]
পে-স্কেলের মূল বেতন বাস্তবায়িত হবে তিন ধাপে, ভাতা দেওয়া হবে ২০২৮ সালে

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে মূল বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে বহুল প্রতীক্ষিত ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’ অনুমোদন পায়। নতুন এই বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে ভূতাপেক্ষভাবে কার্যকর হবে; তবে অর্থনৈতিক […]
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৯৬২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া এখনো প্রায় চার হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে দেশটির নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকেই ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। পাশাপাশি ভারতের গণ্ডক নদী […]