সেপ্টেম্বর ৬, ২০২৬ ৮:২৬ অপরাহ্ণ

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : ঢাকার প্রধান সড়ক ও মহাসড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ে দ্রুত নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে সরকার। এ নীতিমালায় এসব রিকশা কোথায় ও কতটুকু চলতে পারবে, যানবাহনের মান ও কারিগরি সক্ষমতা এবং চালকদের প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয় নির্ধারণ করা হবে। মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান […]

বড় সুখবর পেল সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের ‘হেয়ারকাট’ বা কাটছাঁট করা হবে না—বিষয়টি গ্রাহকদের স্পষ্টভাবে জানাতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন হিসাব থেকে অর্থ উত্তোলনের সুযোগ নিশ্চিত এবং দ্রুত ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম চালুর উদ্যোগ নিতে বলা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) […]

পুলিশ হেডকোয়ার্টারের তথ্য দেশে প্রতিদিন গড়ে ১০ খুন

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : চলতি বছরের মে থেকে জুলাই পর্যন্ত এই তিন মাসে সারা দেশে ৯৩৪টি খুনের ঘটনা ঘটেছে। অর্থাৎ প্রতি মাসে গড়ে ৩০০টির বেশি খুনের ঘটনা ঘটেছে। সেই হিসাবে দৈনিক খুন হয়েছেন ১০ জন। পুলিশ হেডকোয়ার্টারের বরাতে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি রংপুরের একটি বাসায় শিক্ষক পরিবারকে চারজনকে […]

দেশের বাজারে স্বর্ণের ভরি আড়াই লাখ ছুঁইছুঁই

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। টানা তৃতীয় দফায় দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ স্বর্ণালংকারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৩৩ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে সোনার নতুন দাম কার্যকর হওয়ায় দেশের বাজারে ভালো মানের সোনার দাম এখন আড়াই […]

রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: রাশিয়া সফরের অংশ হিসেবে ক্রেমলিনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে পাঠানো একটি বিশেষ ব্যক্তিগত বার্তা ও শুভেচ্ছা পুতিনের হাতে তুলে দেন। বৈঠকে দুই দেশের বাণিজ্য, অর্থনীতি, জ্বালানি, সার সরবরাহ এবং পারমাণবিক প্রযুক্তিসহ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতার অগ্রগতির ওপর বিস্তারিত […]

তেলবিদ্যুৎ কেন্দ্র পূর্ণ উৎপাদনে ফিরছে, দ্রুত কমবে লোডশেডিং

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্বরিত পদক্ষেপে লোডশেডিং কমানোর প্রক্রিয়া শুরু হয়েছে। দ্রুত পরিস্থিতির উন্নতি করতে ফার্নেস অয়েলভিত্তিক বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোকে সর্বোচ্চ সক্ষমতায় চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের ব্যবহার কমিয়ে শিল্প খাতে সরবরাহ বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের মাধ্যমে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি সংগ্রহের সক্ষমতা বাড়ানো হচ্ছে। ফলে […]

ইরানের বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞার ঘোষণা ট্রাম্প প্রশাসনের

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: ইরানের সব ধরনের আর্থিক লেনদেন ও তেল বিক্রির রাজস্ব পুরোপুরি বন্ধ করে দেশটিকে আন্তর্জাতিক অর্থনীতি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে সর্বাত্মক অর্থনৈতিক অভিযান শুরু করেছে ট্রাম্প প্রশাসন। সোমবার (২৪ আগস্ট) মার্কিন অর্থ মন্ত্রণালয় এই পদক্ষেপের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। একই সঙ্গে তেহরানের সঙ্গে সব প্রকার বাণিজ্যিক সম্পর্ক ও তেল কেনা বন্ধ রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের […]

রংপুরে চার খুন: উত্তর নেই অনেক প্রশ্নের

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের তিন সদস্য হত্যার বিচারের দাবিতে স্কুলের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা মানববন্ধন, সড়ক অবরোধ ও শোক মিছিল করেছে। এসময় রংপুর পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে তিন দিনের আলটিমেটাম বেঁধে দেয় তারা। হত্যাকাণ্ড নিয়ে পুলিশের বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। তাদের দাবি, এত দ্রুত […]

রাজধানীতে ৫ হাজারের বেশি ইয়াবাসহ পুলিশের এএসআই গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : রাজধানীর দক্ষিণখান এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) দিবাগত রাতে উত্তরা আজমপুর কাঁচাবাজার ও বিসমিল্লাহ পল্লী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পল্লবী থানায় কর্মরত এএসআই মো. শফিকুল ইসলাম […]

বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক-ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা সিপিডির

বিশেষ প্রতিবেদন,অমৃতালোক: বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের প্রথম ছয় মাসে দেশের সার্বিক অর্থনৈতিক চিত্রে বৈপরীত্য ফুটে উঠেছে। অর্থনীতির ৩১টি প্রধান সূচকের মধ্যে প্রবাসী আয় ও রিজার্ভসহ ১২টি খাতে অগ্রগতি অর্জিত হলেও, মূল্যস্ফীতি ও মাথাপিছু ঋণসহ বাকি ১৯টি গুরুত্বপূর্ণ সূচকে অবনতি হয়েছে। জানুয়ারির পর থেকে এ পর্যন্ত প্রধান তিনটি শিল্পাঞ্চলে ৯৫টি শিল্প-কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। কাজ […]