ধানমন্ডি ৩২ ভাঙচুর-অগ্নিসংযোগ ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তামান্না চৌধুরী প্রিয়াংকা নামে এক নারী […]
ফ্যাসিবাদী ব্যবস্থার আলোকেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : ফ্যাসিবাদী ব্যবস্থার কাঠামোর মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, সরকার গণভোটের রায়ের সাথে প্রতারণা করেছে উল্লেখ করে নাহিদ […]
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও নিজের ভোট দিয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। […]
‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ’ বলে দল থেকে বিদায় নিলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ’ বলে দল থেকে বিদায় নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৯ আগস্ট) মধ্যরাতে সামাজিক মাধ্যম ফেসবুকের এক পোস্টে এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তিনি। বিদায়ী বার্তায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল দলটির নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের উদ্দেশ করে আবেগঘন কথা বলেন। দীর্ঘদিন আন্দোলন ও সংগ্রামে বিএনপিকে নেতৃত্ব দেওয়া মির্জা ফখরুল […]
হামজা ও রাফিনিয়ার গোলে জোয়ান গ্যাম্পার ট্রফি ধরে রাখল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক: জয় দিয়ে প্রাক্-মৌসুম প্রস্তুতি সারল বার্সেলোনা। মিসরের ক্লাব আল আহলিকে হারিয়ে জোয়ান গাম্প্যার ট্রফি ধরে রাখল বার্সা। ক্যাম্প ন্যুতে কাল রাতে প্রস্তুতিমূলক ম্যাচটি ২-১ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল। গত বছরেও জোয়ান গাম্প্যার ট্রফি জিতেছিল বার্সা। সেবার ইতালিয়ান ক্লাব কোমোকে তারা উড়িয়ে দিয়েছিল ৫-০ গোলে। কাল ২৯ মিনিটে হামজা আব্দেলকরিমের গোলে […]
বাইক রাইডারদের হাতে রোদে পোড়া কালো দাগ দূর করার সহজ উপায়

জ.ই বিদ্যুৎ,সিনিয়র করেসপন্ডেন্ট,অমৃতালোক: রাজধানীসহ দেশের বিভিন্ন শহরের সড়কে প্রতিদিনই মোটরসাইকেলের সংখ্যা বাড়ছে। তবে দীর্ঘ সময় বাইক চালানোর পর অনেক রাইডারই একটি সাধারণ সমস্যায় পড়ছেন—হাতে কালচে দাগ বা রোদে পোড়া ছোপ। রাইডিং গ্লাভস ব্যবহার না করা এবং সরাসরি সূর্যের আলো ত্বকে লাগার কারণেই এই দাগের সৃষ্টি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, সামান্য সচেতনতা এবং নিয়মিত কিছু ঘরোয়া যত্ন […]
শাবনূরের ৫ শব্দের পোস্ট ঘিরে নতুন আলোচনা

বিনোদন ডেস্ক,অমৃতালোক: মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’—সামাজিক যোগাযোগ মাধ্যমে শাবনূরের মাত্র পাঁচ শব্দের এই পোস্ট ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই স্ট্যাটাসে কোনো ব্যক্তি বা ঘটনার নাম উল্লেখ করেননি ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রী। তবে সালমান শাহর মৃত্যুর ঘটনা নিয়ে সাম্প্রতিক সময়ে নতুন করে আলোচনা তৈরি […]
কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত- ৫ মার্কিন নাগরিকসহ ইকুয়েডরের গোয়েন্দা প্রধান নিহত

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দা প্রধান মিশেল সেনসি-কন্টুগি ও তার স্ত্রী স্টেফানি হলিহানসহ সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন মার্কিন নাগরিক রয়েছেন। বুধবার স্থানীয় সময় সকাল ৯টা ১৩ মিনিটের দিকে কেনিয়ার সাম্বুরু কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে । কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি (কেসিএএ) জানিয়েছে, হেলিকপ্টারটি লইসাবার একটি […]
অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি: রিজভী

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অঙ্গীকার ও ওয়াদা রক্ষা করাই বিএনপির সংস্কৃতি। জনগণের ভোটে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারই জনগণের কাছে দেওয়া অঙ্গীকার ও ওয়াদা বাস্তবায়ন করে। বুধবার রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা […]
৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে আজ ভোট, কাল বঙ্গভবনে শপথ

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : ১৯৯১ থেকে ২০২৬; দীর্ঘ ৩৫ বছর পর দেশের রাষ্ট্রপতি নির্বাচনে আজ বৃহস্পতিবার সরাসরি ভোটাভুটি দেখবেন দেশের মানুষ। বাংলাদেশে সংসদীয় ব্যবস্থা ফেরার পর রাষ্ট্রপতি পদে সর্বশেষ ভোট হয়েছিল ১৯৯১ সালের ৮ অক্টোবর। আর দ্বিতীয়বারের মতো প্রত্যক্ষ নির্বাচন হতে যাচ্ছে আজ। ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন যারা দেখেননি, তাদের জন্য আজ জাতীয় সংসদ ভবনে সংসদকক্ষে […]