আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। দেশে প্রথমবারের মতো এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের আওতায় তিনটি গ্রামেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পাইলট কর্মসূচির আওতায় নির্বাচিত গ্রাম তিনটি হলো- […]
যে শিক্ষার্থী যেভাবে পড়াশোনা করেছে, ফলাফল ঠিক সেভাবেই এসেছে- ড. মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : সদ্য প্রকাশিত চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও দক্ষতার শতভাগ নিরপেক্ষ মূল্যায়নের মাধ্যমে তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে কৃত্রিমভাবে পাসের হার কিংবা জিপিএ-৫ বাড়ানোর যে সংস্কৃতি চালু ছিল, বর্তমান নির্বাচিত গণতান্ত্রিক […]
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সোমবার (১০ আগস্ট) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এর আগে সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, […]
জুলাই জাদুঘর থেকে ভাস্কর্যের মুখাবয়ব মুছে ফেলার আহ্বান মামুনুল হকের

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরে থাকা মানুষের ভাস্কর্যগুলোর মুখাবয়ব মুছে ফেলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামুনুল হক। রোববার (৯ আগস্ট) জাদুঘর পরিদর্শন করেন বাংলাদেশ খেলাফত মজলিসের এই নেতা। জাদুঘরে থাকা ভাস্কর্য প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, ‘ফ্যাসিবাদের সময়ে আমরা একটি গুরুত্বপূর্ণ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছি – সেটি হলো ভাস্কর্যবিরোধী আন্দোলন। আমাদের […]
মক্কা প্রতিরক্ষা জোট মধ্যপ্রাচ্যের সুরক্ষা সমীকরণে নতুন হাওয়া

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক সম্প্রতি মক্কা যৌথ প্রতিরক্ষা সমঝোতা নামে একটি চুক্তিতে স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় বলা হয়েছে, এক সদস্যের প্রতি আঘাতের অর্থ হচ্ছে, সবার প্রতি আঘাত হানা। বিষয়টির সঙ্গে ন্যাটোর আর্টিকেল ৫-এর মিল রয়েছে। তবে মিল থাকুক আর না-ই থাকুক, ইরান যুদ্ধের বাস্তবতায় একটি কাঠামোর অধীনে চলে এসেছে তিন […]
মেসির কিংবদন্তি হয়ে ওঠার নেপথ্যে বাবার যে অবদান

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক: যার পায়ের জাদুতে মুগ্ধ পুরো ফুটবল বিশ্ব, যার মায়াবী ফুটবলশৈলী কোটি মানুষকে নতুন করে এই খেলাটির প্রেমে পড়িয়েছে, সবুজ গালিচায় যার প্রতিটি মুহূর্ত যেন একেকটি শিল্পকর্ম-তিনি লিওনেল মেসি। তবে বিশ্ব ফুটবলের এই কিংবদন্তি হয়ে ওঠার গল্পটি শুধু ভাগ্যের লেখা নয়। সাধারণ এক কিশোর লিওনেল থেকে আজকের মহাতারকা মেসি হয়ে ওঠার পেছনে […]
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী বিএনপির মির্জা ফখরুল ও ১১ জোটের অলি আলোচনায়

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : রাষ্ট্রপতি প্রার্থীর জন্য গতকাল রোববার দুটি মনোনয়নপত্র কিনেছে বিএনপি। একই দিনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার রীতি ভাঙতে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমের নাম ঘোষণা করেছে। বিএনপি কারও নাম ঘোষণা না করলেও সূত্র জানিয়েছে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরই হতে পারেন রাষ্ট্রপতি […]
দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : ভয়াবহ লোডশেডিংয়ের কবলে সারাদেশ। গত কয়েক দিনের মধ্যে গতকাল রোববার তাপমাত্রা একটু বাড়তেই মাত্রা ছাড়া বিদ্যুতের ভোগান্তিতে পড়েছে জনগণ। দিনরাত নির্দিষ্ট কোনো শিডিউল ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কোথাও ২৪ ঘণ্টায় প্রায় ১২ ঘণ্টা, আবার কোথাও দিনরাত মিলিয়ে ১৬ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না বলে […]
সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনই বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : সৌদি আরবের রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে ১৬ জন মারা গেছেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীর বরাতে বাংলাদেশ দূতাবাস, রিয়াদের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ রেজায়ে রাব্বী জানিয়েছেন, মৃত ব্যক্তিদের সবাই বাংলাদেশি। রোববার (৯ আগস্ট) দিবাগত রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মোহাম্মদ রেজায়ে রাব্বীর বরাতে এই […]
রাষ্ট্রপতি পদে প্রার্থী: কিছুই জানেন না মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : সামাজিক যোগাযোগ মাধ্যম ও মূলধারার গণমাধ্যমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশটির পরবর্তী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হতে পারে বলে গুঞ্জন চলছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি বিএনপি। রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় একটি গণমাধ্যম মির্জা ফখরুলকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। […]