যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, ‘ডকুমেন্টারিতে অনেক ভুল রয়েছে। প্রথম যে বিষয়টি […]
ভোলায় নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

মোঃ আরিয়ান আরিফ, অমৃতালোক: শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে সারা দেশের ন্যায় ভোলায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস।জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ভোলা গজনবী স্টেডিয়াম প্রাঙ্গণে জুলাই জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্প অর্পণের মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি। প্রথমে জেলা প্রশাসক ডা. শামীম রহমানের নেতৃত্বে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের […]
অন্তত একবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করা উচিত: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের প্রতিটি স্কুল-কলেজের শিক্ষার্থী, তরুণ-তরুণী ও সাধারণ নাগরিকের অন্তত একবার এ জাদুঘর পরিদর্শন করা উচিত। আমি আশা করি দেশের প্রতিটি মানুষ পরিবার-পরিজন নিয়ে অন্তত একবার এখানে আসবেন। বুধবার (০৫ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। […]
দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না- বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (৫ আগস্ট) দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে ১১-দলীয় জোটের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জামায়াতে ইসলামীর আমির জানান, সবকিছু […]
বিশ্বের সেরা চায়ের তালিকায় শীর্ষে ‘মসলা চা’
জ.ই বিদ্যুৎ,সিনিয়র করেসপন্ডেন্ট,অমৃতালোক: মসলা চা তৈরি হয় চা-পাতার সঙ্গে দুধ, আদা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচসহ বিভিন্ন মসলা মিশিয়ে। এই চায়ের ঘ্রাণ ও স্বাদই একে অন্যসব চা থেকে আলাদা করেছে। বাংলাদেশেও অনেক পরিবারে আদা বা এলাচ দিয়ে চা তৈরির প্রচলন রয়েছে। বিশেষ করে বর্ষার দিন বা শীতের সকালে এক কাপ গরম মসলা চা অনেকেরই প্রিয়। উল্লেখ্য […]
ভারি বৃষ্টি-উজানের ঢল তিস্তায় পানি বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপরে

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : ভারি বৃষ্টি ও উজানের ঢলে আবারও ফুঁসে উঠেছে তিস্তা নদী। এতে নদীর পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্রে জানা যায়, […]
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। তিনি বলেন, বর্তমান সরকার মনে করে, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে […]
বিদেশি সংবাদমাধ্যমের জন্য নতুন বিধিনিষেধ পাকিস্তানের

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: পাকিস্তান বিদেশি গণমাধ্যমকর্মীদের জন্য নতুন বিধিনিষেধ চালু করেছে। এখন আন্তর্জাতিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংবাদ সংগ্রহের জন্য ইসলামাবাদ, লাহোর ও করাচির বাইরে যেতে হলে আগে বাধ্যতামূলকভাবে অনাপত্তিপত্র (এনওসি) নিতে হবে। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই নির্দেশিকা জারি করেছে। এতে দেশটিতে কাজ করা বিদেশি গণমাধ্যম ও সাংবাদিকদের নিবন্ধন, স্বীকৃতি এবং যাতায়াতের জন্য বিস্তারিত […]
প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জনে মুখ খুললেন ব্রেট লি
বিনোদন ডেস্ক,অমৃতালোক: অস্ট্রেলিয়ার সাবেক তারকা স্পিডস্টার ব্রেট লি ও বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। কিংস ইলেভেন পাঞ্জাবে খেলার সময় প্রীতির সঙ্গে অজি পেসারের রসায়ন নিয়ে কত শত রটনা যে ডালপালা মেলেছিল, তার হিসাব নেই। যদিও সেসব সম্পর্কের গুঞ্জন সে সময় জোরালোভাবে উড়িয়ে দিয়েছিলেন এই বলিউড সুন্দরী। দীর্ঘ পনেরো বছর পর অবশেষে সেই পুরনো […]
জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তৎকালীন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। বুধবার (৫ আগস্ট) দিবসটি উপলক্ষে আজ সারা দেশে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং রাষ্ট্রীয় মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হচ্ছে। […]