সেপ্টেম্বর ৭, ২০২৬ ৯:১৬ পূর্বাহ্ণ

বিশেষ চাহিদাসম্পন্ন ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : বিশেষ চাহিদাসম্পন্ন তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেসসচিব জুলফিকার হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন। কর্মসংস্থানের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে […]

আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, একজন ব্যক্তি দণ্ডপ্রাপ্ত বা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেও বাংলাদেশের নাগরিক হিসেবে দেশে ফিরে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আত্মসমর্পণ করার অধিকার রয়েছে। দেশে ফিরতে চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ীই প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজন মনে করলে আত্মসমর্পণের […]

‘জেন-জি’দের কাছে আগে বিয়ে নাকি ক্যারিয়ার?

জ.ই বিদ্যুৎ,সিনিয়র করেসপন্ডেন্ট,অমৃতালোক: একসময় সমাজে একটি নির্দিষ্ট ধারণা ছিল—জীবনের একটি নির্দিষ্ট বয়সে বিয়ে করতে হবে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বয়সকে বেশি গুরুত্ব দেওয়া হতো, আর ছেলেদের ক্ষেত্রে বলা হতো আগে ভালো আয় ও প্রতিষ্ঠা তৈরি করতে হবে। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে মানুষের চিন্তাভাবনা। বর্তমান প্রজন্মের কাছে এখন বড় প্রশ্ন—আগে বিয়ে, নাকি আগে নিজের ক্যারিয়ার? বর্তমান […]

‘গুলশানের চামেলি’তে মধুমিতার সঙ্গে থাকছেন বাঁধন

বিনোদন ডেস্ক,অমৃতালোক: রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’। নারীপ্রধান এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। এবার শোনা যাচ্ছে, ছবিটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যেতে পারে বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী আজমেরী হক বাঁধনকেও। খবরটি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। […]

চাঁদা দাবির মামলায় চরফ্যাশন উপজেলা বিএনপির সদ্য সাবেক সেক্রেটারীর জামিন না মঞ্জুর

আদালত প্রতিবেদক,অমৃতালোক এক ব্যবসায়ীর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি,তার বসতঘরে তালা ও মারধরের মামলায় চরফ্যাশন উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়ার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৮ জুলাই) সকালে ভোলা জেলা ও দায়রা জজ আদালতে এ রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ শরীফ এ […]

বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি,এগুলো আমাদের দ্বারা হবেও না: পার্থ

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান (বিজেপি) ও ভোলা-১ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন,গত ১৭ বছর যে সরকার ছিল তাদের তুলনায় বর্তমান সরকারকে আমি ভালো দেখি। পত্রিকার পাতায় কোনো গুম,খুন ও ব্যাংক লুট,অদৃশ্য মামলা ও হয়রানির খবর নেই। ভোলাতে আমার এখানে কেউ বলতে পারবে না গত সাড়ে ৪ মাসে প্রতিপক্ষের […]

কপাল পুড়ল মিরাজের, নেতৃত্বে লিটন

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক: ওয়ানডে অধিনায়ত্ব হারালেন মেহেদি হাসান মিরাজ। তার জায়গায় লিটন দাসকে ওয়ানডে অধিনায়কত্ব দেয়া হয়েছে। বুধবার (২৯ জুলাই) মিরপুরে বিসিবির তৃতীয় বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। গত বছরের ১২ জুন মিরাজকে নাজমুল হোসেন শান্তর জায়গায় ওয়ানডে অধিনায়ক করা হয়। এ বছরের এপ্রিলে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড মিরাজকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক […]

ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় হামলা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: কয়েক দিনের বিরতির পর ইরানে আবারও দফায় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীর ওপর অতর্কিত হামলা চালানোর চেষ্টার কঠোর প্রতিশোধ নিতে এ অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। হামলার পর আবাদান, বন্দর আব্বাস, বুশেহর ও কেশমসহ দক্ষিণ ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণের খবর […]

১৫ মাসে ৩৫২ পাচার মামলা, ৩৩৭টির আসামি খালাস

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : বিদেশে ভালো চাকরি, উচ্চ বেতন আর উন্নত জীবনযাপনের স্বপ্ন দেখিয়ে ঢাকার দক্ষিণ বনশ্রীর তরুণ তানভীর হোসাইনকে পাঠানো হয়েছিল কম্বোডিয়া। বিমানবন্দরে নামতেই এক বাংলাদেশি তাঁকে অভ্যর্থনা জানান। পরে একটি ক্যাসিনোর ভেতর দিয়ে ভবনের আন্ডারগ্রাউন্ডে নেওয়া হয়। তখনও তিনি ঘুণাক্ষরে বোঝেননি, তাঁকে একটি অনলাইন স্ক্যাম সেন্টারে চীনা নাগরিকদের কাছে বিক্রি করা হয়েছে। সেখানে তানভীর […]

তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক কূটনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার লক্ষ্যে তিন দিনের সফরে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের […]