বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বিএনপি ও ছাত্রদলের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বুধবার জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, উভয় পক্ষের বিপুলসংখ্যক নেতাকর্মীর সমাগম এবং চলমান উত্তেজনার কারণে সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি […]
৭ ব্যায়ামেই রাতের ঘুম নিশ্চিত

জ.ই বিদ্যুৎ,সিনিয়র করেসপন্ডেন্ট,অমৃতালোক: সারাদিন পর রাতে অনেকেরই সহজে ঘুম আসে না। মানসিক চাপ, দীর্ঘ সময় বসে কাজ করা, অতিরিক্ত স্ক্রিনে সময় কাটানো এবং দৈনন্দিন ব্যস্ততায় শরীর শক্ত ও মন অস্থির হয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে, ঘুমের ওষুধ বা মোবাইল ফোনে সময় কাটানোর বদলে ঘুমানোর আগে মাত্র কয়েক মিনিটের হালকা স্ট্রেচিং দ্রুত ঘুমাতে এবং ভালো ঘুম নিশ্চিত […]
মিরপুরে দেয়াল ধস: আহতদের দেখতে নিটোরে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসার সব ব্যয় বহনের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : রাজধানীর মিরপুরে বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি আহতদের চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে নিটোরে গিয়ে আহতদের খোঁজ নেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি আহতদের স্বজনদের সঙ্গে কথা […]
জাপানে ভূমিকম্প ধসে যাওয়া শপিং সেন্টারে বহু মানুষ আটকা, নিহতের আশঙ্কা

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: জাপানের দক্ষিণাঞ্চলীয় কুমামোতোতে মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭ দশমিক ১। ভূমিকম্পে বহু মানুষ আহত হয়েছেন। উদ্ধারকারীরা আশঙ্কা করছেন, কুমামোতোতে ধসে পড়া একটি বিপণিবিতানের ভেতরে বহু মানুষ আটকা পড়েছেন। সেই ভবনে অনেক ব্যক্তি নিহত হতে পারেন। স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোর তথ্য অনুযায়ী, ভবনটির একটি তলা ধসে পড়ার পর […]
হবিগঞ্জে হামলার প্রতিবাদে বুধবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : হবিগঞ্জে দলীয় ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কর্মসূচি থেকে বুধবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। মঙ্গলবার রাতে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এ ঘোষণা দেন। বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল শাহবাগে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে […]