সেপ্টেম্বর ৮, ২০২৬ ১২:৫২ পূর্বাহ্ণ

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : ঢাকাসহ সারা দেশে ব্যাটারিচালিত যানবাহন নিয়ন্ত্রণ ও পরিচালনার জন্য সরকার সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, ব্যাটারিচালিত রিকশা বন্ধ নয়, বরং কিভাবে এগুলোকে নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনা যায়, তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। দ্রুতই এ বিষয়ে নির্দেশনা দেওয়া হবে।  সোমবার (১৩ […]

সংসদে স্বাস্থ্যমন্ত্রী: শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে অতিদ্রুত এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জাতীয় সংসদে জানান স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য সাবিকুন্নাহারের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের সব সরকারি হাসপাতালে চিকিৎসকদের […]

ভোলা মিডিয়া ক্লাবের কমিটি গঠন-আহাদ চৌধুরী তুহিন সভাপতি হেলাল গোলদার সেক্রেটারি

অমৃতালোক প্রতিবেদক- ভোলার পেশাদার সাংবাদিকদের সংগঠন ভোলা মিডিয়া ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে ।  সোমবার (১৩ জুলাই) মিডিয়া ক্লাবের বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক অমৃতালোক সম্পাদক আলহাজ্ব এমএ আহাদ চৌধুরী তুহিনকে সভাপতি ও দৈনিক যুগান্তর ও জিটিভি ভোলা প্রতিনিধি মো: হেলাল হেলাল উদ্দিন গোলদরকে সাধারন সম্পাদক করে ২ বছর মেয়াদি ২৭ সদস্যের নির্বাহী কমিটি গঠন […]

কুয়েতে অবস্থিত মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটি উড়িয়ে দিলো ইরান

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : কুয়েতের অভ্যন্তরে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সারফেস-টু-সারফেস বা ভূখণ্ড থেকে ভূখণ্ডে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানিয়ে তীব্র সামরিক হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। সোমবার (১৩ জুলাই) মধ্যপ্রাচ্যে চলমান ব্যাপক যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানি এই বিশেষ এলিট বাহিনীর পক্ষ থেকে চালানো এই বিধ্বংসী অভিযানের খবরটি মিডল ইস্ট আই-এর প্রতিবেদনে নিশ্চিত […]

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : আগামী এক বছরের মধ্যে দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউট মাঠে ফ্যামিলি কার্ডধারী পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, দেশে প্রায় চার কোটি পরিবার রয়েছে। পর্যায়ক্রমে এসব […]

বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে হটিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক: বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে সরিয়ে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে উঠলো ইংল্যান্ড। র‌্যাংকিং তালিকায় ইংল্যান্ড ও ভারতের সমান ২৬৮ করে রেটিং আছে। তবে ভগ্নাংশের হিসেবে এগিয়ে টি-টোয়েন্টির সেরা দল এখন ইংল্যান্ড। ঘরের মাঠে ভারতকে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে হারিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে ইংল্যান্ড। শনিবার (১১ জুলাই) সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ভারতকে […]

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক: যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তীব্র সামরিক অভিযানের পর পারস্য উপসাগরীয় অঞ্চলের একাধিক রাষ্ট্রে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে একযোগে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে তেহরানের পক্ষ থেকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবারও সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। এই নতুন ও ভয়াবহ সহিংসতার কারণে গত মাসে দুই দেশের মধ্যে […]

টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা নেই: সংসদে টেলিযোগাযোগ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : সরকার রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটক বিক্রির কথা ভাবছে না বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা সরকারের নেই। অন্য অপারেটরদের বাজারে প্রতিযোগিতার মধ্যে রাখতে টেলিটককে সরকারের নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। রোববার (১২ জুলাই) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য সানজিদা ইয়াসমিনের […]

কক্সবাজারের ৫১ পাহাড়ে ২২ হাজার অবৈধ বসতি, ঝুঁকিতে কয়েক লাখ মানুষ

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : কক্সবাজার শহর ও আশপাশের ৫১টি পাহাড়ে গড়ে উঠেছে প্রায় ২২ হাজার অবৈধ বসতি, যেখানে ঝুঁকি নিয়ে বসবাস করছেন কয়েক লাখ মানুষ। চলতি সপ্তাহের টানা ভারী বৃষ্টিতে পাহাড়ধসে ২২ জনের মৃত্যু হয়েছে। পরিবেশবাদীদের তথ্য অনুযায়ী, ২০০৮ সাল থেকে ২০২৬ সালের ৮ জুলাই পর্যন্ত ১৮ বছরে পাহাড়ধসে প্রাণ হারিয়েছেন ৩১২ জন। রাজনৈতিক প্রভাব, ভূমিদস্যু […]