এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : বিগত দেড় দশকের ফ্যাসিবাদী শাসনে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা। প্রথাগত সার্টিফিকেটনির্ভর শিক্ষার পরিবর্তে দেশে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (০৭ জুন) সকালে কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি […]
রাজধানীতে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : রাজধানীর মতিঝিলে জনতা ব্যাংকের করপোরেট শাখার সামনে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। আহত ব্যবসায়ীর নাম লোকমান হোসেন (৪৫)। রোববার (০৭ জুন) বিকেল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মতিঝিল থানার এসআই মো. বিল্লাল হোসেন […]
কফিনবন্দি হয়ে দুই প্রবাসীর লাশ ফিরল সাতক্ষীরায়

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : কফিনবন্দি হয়ে নিজ বাড়িতে ফিরলেন লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার দুই প্রবাসী শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম। রোববার সকালে তাদের লাশ গ্রামের বাড়িতে পৌঁছালে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। শেষবারের মতো লাশ দেখতে শত শত মানুষ দুজনের বাড়িতে ভিড় জমান। এর আগে শনিবার গভীর রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় দুই […]
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক , অমৃতালোক: অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত সভাপতি হলেন তামিম ইকবাল। আজ রবিবার (৭ জুন) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম সংলগ্ন বিসিবি কার্যালয়ে বোর্ড পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ভোট গণনা শেষে জানা যায়, তামিম সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েছেন। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা […]
অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : অনলাইন সংবাদ পোর্টালের নিবন্ধন ও পরিচালনা কার্যক্রম আরো সুশৃঙ্খল করতে সরকার নতুন নীতিমালা প্রণয়নের কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। রবিবার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, ‘অনলাইন […]
তিন ধাপে বাস্তবায়ন হবে ৯ম পে-স্কেল, সুবিধা পাবেন চাকরিজীবী-পেনশনভোগীরা

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক : আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন (৯ম) পে-স্কেল বাস্তবায়নের প্রাথমিক প্রস্তুতি নিয়েছে সরকার। এ লক্ষ্যে বাজেটে ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো আংশিকভাবে কার্যকর করা হতে পারে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, […]